সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বিটিভিতে পরিবর্তন

বিনোদন প্রতিবেদক :


আগামী রোববার ১৫ এপ্রিল রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভিতে প্রচার হবে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন-এর ২৩তম পর্ব। এবারের আয়োজনে প্রাধান্য পেয়েছে বৈশাখ, বৈশাখী মেলা, মঙ্গল শোভাযাত্রা, পান্তা-ইলিশ, ইউটিউব চ্যানেল, ঘুষ-দুর্নীতি, পরনিন্দা-পরচর্চা, বিদেশী অপসংস্কৃতি চর্চা ইত্যাদি। বহুল জনপ্রিয় লালন সংগীত ‘মিলন হবে কতো দিনে’র  নতুন সংগীতায়োজন করেছেন জাহিদ বাশার পংকজ। গানটি গাইবেন কন্ঠশিল্পী কণা। লিখন রায়ের পরিচালনায় তার সাথে থাকবে লালন সাজে সজ্জিত নৃত্যশিল্পীরা। জাহিদ আকবরের কথায় পংকজের সুর ও সংগীতে গান গাইবেন সংগীত পরিচালক ও সুরকার শওকত আলী ইমন।

‘নাচতে না জানলে উঠান বাঁকা’ শিরোনামের একটি গান গাইবেন প্রতিশ্রুতিশীল কন্ঠশিল্পী উপমা। মিলনায়তনের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজন দর্শক নিয়ে দর্শক প্রতিযোগিতা পর্ব সাজানো হয়েছে বৈশাখ মাস ও নববর্ষ নিয়ে করা বিভিন্ন কুইজের মাধ্যমে। নৃত্যকথার সহশিল্পীদের নিয়ে নৃত্য পরিবেশন করবেন জনপ্রিয় নৃত্যজুটি নাদিয়া ও লিখন। হজমআলী, শালা-দুলাভাই, মামা-ভাগ্নে, মদন-ভোলা, পরিবর্তন পাঠশালা, মুদ্রাদোষ-খাঁচকাটা খাঁচকাটা, উল্টো চলা, হিট করছে, মমিন-হাতেম, দুই মহিলা, তিন ব্যক্তি প্রভৃতি নিয়মিত পর্বে সমাজের সমসাময়িক ঘটনাবলি, নানা অসংগতি ও ত্রুটিবিচ্যুতি নিয়ে রচিত ব্যাঙ্গাত্মক ও হাস্যরসাত্মক বিভিন্ন নাট্যাংশে অভিনয় করবেন-দিলু খান, মামুনুল হক টুটু, আফরোজা হাসান, আশরাফ কবির, মাসুদ রানা মিঠু, তমাল মাহবুব, হায়দার আলী, বি এম আজাদ, মনা সিদ্দিক হৃদয় ও ফারুক মল্লিক প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930