বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

জাজের ছবিতে ‘৭০ লাখ চেয়েছেন’ শাকিব

তবে সম্প্রতি শাকিব খান সবচেয়ে বেশি আলোচনায় তার পারিশ্রমিকের বিষয়টা নিয়ে। ছবি প্রতি পারিশ্রমিক নেয়ার ক্ষেত্রে তিনি ইতিমধ্যে ছাড়িয়ে গেছেন সবাইকে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তিনিই সবচেয়ে দামি অভিনেতা। ৪০-৫০ লাখ টাকার নিচে বর্তমানে তিনি কোনো ছবিতেই সই করেন না। রেকর্ড পরিমান পারিশ্রমিক নিয়ে বর্তমানে আবার তিনি কাজ করছেন কলকাতার ছবিতেও।

সম্প্রতি জাজ মাল্টিমিডিয়ার একটি ছবির জন্য নাকি ৭০ লাখ টাকা পারিশ্রমিক চেয়েছেন বাংলা চলচ্চিত্রের স্বঘোষিত কিং খান শাকিব। বিশ্বস্ত একটি সূত্র বলছে, আলোচনাসাপেক্ষে ৬০ লাখ টাকা দিতে রাজিও হয়েছেন প্রযোজক। তবে শাকিবের প্রযোজনা সংস্থা এ ব্যাপারে স্পষ্ট করে কিছু জানায়নি। তবে ছবিতে শাকিবের অভিনয়ের ব্যাপারটা তারা নিশ্চিত করেছে।

জাজ মাল্টিমিডিয়ার নতুন এ ছবির নাম এখনও ঠিক করা হয়নি। তবে এটি পরিচালনার ভার কলকাতার নির্মাতা রাজ চক্রবর্তীকে দেয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। আর এই ছবিতে শাকিবের বিপরীতে সম্পূর্ণ নতুন একজন নায়িকা অভিনয় করবেন বলেও গুঞ্জন রয়েছে। আগামী জুলাই মাস থেকে এটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

কিন্তু ধোয়াশা রয়েছে নায়ক শাকিব খানের পারিশ্রমিক চাওয়ার খবরে। কেননা, সম্প্রতি তার পারিশ্রমিক নিয়ে নানা ভুয়া খবর প্রকাশিত হয়েছে। ‘ঢাকা অ্যাটাক’ ছবির পরিচালক দীপঙ্কর দীপন ৬০ লাখ টাকা দিয়েও শাকিবের শিডিউল পাচ্ছেন না- এমন খবরও প্রকাশ পেয়েছে। পরে এমন খবরকে মিথ্যা বলে উড়িয়ে দেন নির্মাতা দীপন। কাজেই, জাজের কাছে ৭০ লাখ টাকা পারিশ্রমিক চাওয়ার খবরও সেই গুজবেরই অংশ কিনা সেটা সময়ই বলে দেবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১