সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ইউটিউবে আওয়াজের “লাল টুক টুক শাড়ি পড়া মাইয়া”

বিনোদন ডেস্ক :


শেরপুরের ব্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করা আওয়াজ ব্যান্ডের নতুন গান “লাল টুক টুক শাড়ি পড়া মাইয়া” অনলাইনে প্রকাশিত হয়েছে।রোবাবর (২২এপ্রিল) রাতে তাদের নিজস্ব ইউটিউব চ্যানেল, ফেসবুকসহ বিভিন্ন ব্লগে একযোগে এই নতুন গানটি প্রকাশ করা হয়।

শেরপুরের তরুণ শিল্পীদের নিয়ে সম্প্রতি কাজ শুরু করেছে ব্যান্ডদল আওয়াজ। ইতোমধ্যে তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত সবগুলো গানই দর্শক জনপ্রিয়তা পেয়েছে। তারই ধারাবাহিকতায় মৌলিক গান হিসেবে এই নতুন গানটি প্রকাশ পেয়েছে।

এই গানে কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন সাব্বির আহমেদ। গানটির রিদম এবং প্যাটার্ন দিয়েছেন রানু পারভেজ ও সাব্বির আহমেদ। ইউকেলেলেতে রয়েছেন- মিজানুর রহমান মিজান, জিপসীতে তানভীর আহমেদ পাপ্পু, কাজনে আরিফুর রহমান রাকিব এবং বাঁশি বাজিয়েছেন আজহার মাহমুদ। রানু পারভেজ, সাব্বির আহমেদ, মিজানুর রহমান মিজান, তানভীর আহমেদ পাপ্পু, আরিফুর রহমান রাকিব এবং জনি আহমেদের কণ্ঠে ইতোমধ্যে গানটি সবার কাছে প্রিয় হয়ে উঠেছে।

ফোক গান প্রিয় প্রতিটি মানুষ এই গানটি পছন্দ করবেন বলে আশা করছেন তরুণ এই শিল্পীরা। আওয়াজ ব্যান্ডদলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই নতুন গানিটি পাওয়া যাবে।

ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/channel/UCTid2hZUgYGjd3I4D8B8mEQ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930