সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ভারতের কাছে হেরে স্বপ্ন ভাঙ্গল বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক :


যুব অলিম্পিক হকির এশিয়া অঞ্চলের বাছাইপর্বের সেমি ফাইনালে ভারতের কাছে হেরে গেছে বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককে শনিবার (২৮ এপ্রিল) সেমি ফাইনালে ভারতের কাছে ৯-২ গোলে হারে বাংলাদেশ। ফাইনালে ওঠা দুই দল ২০১৮ সালের অক্টোবরে আর্জেন্টিনার বুয়েনস আইরেসের যুব অলিম্পিকে খেলার সুযোগ পাবে। ভারতের কাছে হেরে সে স্বপ্ন ভাঙ্গল বাংলাদেশের।

ফাইভ-এ-সাইড টুর্নামেন্টের প্রথম ১০ মিনিটের পর্বে দুই গোল খেয়ে পিছিয়ে পড়া বাংলাদেশ দ্বিতীয় পর্বে আরও এক গোল হজম করে বাংলাদেশ।‘এ’ পুলের চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনালে আসা ভারতের সামনে তৃতীয় পর্বে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ছয় গোল খেয়ে শোধ করে মাত্র দুটি। ২৩ ও ২৯তম মিনিটে সোহানুর রহমান সবুজের গোলে যা একটু ব্যবধান কমায় ‘বি’ পুলের রানার্সআপ হয়ে সেরা চারে উঠে আসা দল।

গ্রুপ পর্বের ম্যাচে সিঙ্গাপুর, কম্বোডিয়া ও চাইনিজ তাইপেকে হারিয়েছিল বাংলাদেশ। ড্র করেছিল পাকিস্তানের সঙ্গে আর হেরেছিল মালয়েশিয়ার কাছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930