সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

সোহানা সাবার কাগজের ফুল

বিনোদন প্রতিবেদক :


এনটিভিতে প্রচার হচ্ছে সোহানা সাবা অভিনীত ধারাবাহিক নাটক ‘কাগজের ফুল’। নাটকটি প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার প্রচার হচ্ছে। মারুফ রেহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। এতে আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম, এফ এস নাঈম, সোহানা সাবা, শিল্পী সরকার অপু, সাজু খাদেম, রাশেদ মামুন অপু, শেলী আহসান, জয়রাজ, নরেশ ভূঁইয়া, হিমে হাফিজ, হাসিমুন্নেসা, আশরাফুল আশীষ ও আশিক চৌধুরী প্রমুখ।

‘শফিকের বাবা ছিলেন মুক্তিযোদ্ধা। যুদ্ধ পরবর্তী নানা ঘটনার কারণে তিনি নিজেকে সবার থেকে আড়াল করে রাখেন। কারো সাথেই জাতি নিয়ে কথা বলতে চাইতেন না। শফিকের পনের বছর বয়সে তিনি মারা যান। মা আর ছোট ভাই শাহীনের দায়িত্ব এখন অনেকটাই শফিকের ওপর পড়ে। পড়াশোনা শেষ করে কিছুদিন চাকরিও করেছে সে। ভার্সিটি পড়–য়া শাহীন বড় ভাইয়ের আগেই বিয়ে করে ফেলায় সংসারে এক ধরনের অস্থিরতা তৈরি হয়। একদিন মাকে নিয়ে ডাক্তার ফিরোজের কাছে যায় শফিক। তিনিও মুক্তিযোদ্ধা। তিনি শফিককে কিছু পরামর্শ দেন। সে অনুযায়ী শফিক তার মাকে ঢাকায় রেখে গ্রামে চলে যায়। সেখানে নতুন জীবন শুরু হয় তার, শুরু হয় নতুন গল্প।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930