সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

দুই সিরিজের প্রাথমিক দল ঘোষণা শনিবার

ক্রীড়া ডেস্ক :


আগামী জুন ও জুলাই মাসে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। আর এই দুই সিরিজকে সামনে রেখে আসছে ৫ মে (শনিবার) মাশরাফি-সাকিবদের নিয়ে প্রাথমিক দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার বিসিবি মিডিয়া লাউঞ্জে সংবাদ মাধ্যমকে এ খবর জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

তিনি বলেন, ‘সিরিজ নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের অপারেশন্স ম্যানেজার দেরাদুন গিয়েছেন। উনি ফিরলে আশা করি তিন দিনের ম‌ধ্যেই আমরা জানাতে পারবো।’

জুনে আফগান সিরিজ শেষে পরের মাসেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে লাল-সবুজের দল। এর আগে আগামী ১৩ মে থেকে অনুশীলন ক্যাম্প শুরু করবে টাইগাররা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930