সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

এবার গাছের বিয়ে!

এক্সক্লুসিভ ডেস্ক :


রাস্তার ধারেই ছিল একটি বটগাছ। আর তার পাশেই বড় হচ্ছিল আরেকটি পাকুড়গাছ। এই গাছ দুটির মধ্যে দিনে দিনে গড়ে ওঠে সখ্যতা। গাছ দুটির একটি ডাল আরেকটির ডালের মধ্যে গেঁথে যায়। আর এভাবেই একাকার হয়ে যায় গাছ দুটি। এদের এই দুই গাছের চাওয়াকে এক করে দেওয়ার চিন্তা করেন এক গ্রামবাসী। এরপর ঢাকঢোল পিটিয়ে আনুষ্ঠানিকভাবে এই দুই গাছের বিয়ের ব্যবস্থা করেন।

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের কামারডাঙ্গী গ্রামে এই বিয়ে হয়। গতকাল শুক্রবার বিকেলে হিন্দু সনাতন ধর্মাবলম্বীর রীতি অনুসারে এই বিয়ে দেওয়া হয়। রাজধানীর পুরোহিত বনদেব চন্দ্র চক্রবর্তী ও হরিদাস চক্রবর্তী এ বৃক্ষ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

এ বিয়ের বর বটগাছের অভিভাবক ছিলেন কামারডাঙ্গী গ্রামের সুরেশ চন্দ্র মণ্ডল (৬০)। অন্যদিকে কনে পাকুড় গাছের অভিভাবক ছিলেন বিকাশ চন্দ্র চক্রবর্তী (৫২)।এই বিয়ে উপলক্ষে গাছ দুটিকে বর ও কনে সাজে সাজানো হয়। এ ছাড়া গাছ দুটির আশপাশে পুরো বিয়ে বাড়ির মতো সাজানো হয়। এই বিয়েতে আসা অতিথিদের জন্য চেয়ার দেওয়া হয়। পরিবেশন করা হয় খাবার-দাবারও। বিয়েতে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সাংসদ মজিবুর রহমান চৌধুরী নিক্সন। এ সময় শত শত উৎসুক অতিথি বৃক্ষ বিয়ে আনন্দে মেতেছিল।

সুরেশ চন্দ্র মণ্ডল বলেন, ‘হিন্দু ধর্মমতে আমরা গাছ দুটির বিয়ের ব্যবস্থা করেছি। এটি বড় পুণ্যের কাজ। বাড়ির সামনেই এই গাছ দুটিকে দীর্ঘদিন ধরে দেখছি।’ এ ব্যাপারে পুরোহিত বনদেব চন্দ্র চক্রবর্তী জানান, সনাতন ধর্মীয় রীতি অনুসারে বৃক্ষ দুটির বিয়ে দেওয়া হয়েছে। এ বিয়ের ফলে গাছ দুটির মধ্যে যত পরিমাণ ফুল ও ফল রয়েছে তত পরিমাণ আত্মা স্বর্গীয় স্থান পাবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930