বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

ইফতারে বানান দইবড়া

লাইফস্টাইল ডেস্ক :


ইফতারে ভাজাপোড়ার আইটেম তো থাকেই। তবে ভাজাপোড়া ছাড়াও বানাতে পারেন নানা পদের ইফতারি। তেমনি একটি ইফতারি হলো দইবড়া। চলুন আজ জেনে নেই ইফতারে কীভাবে বানাবেন দইবড়া। যা যা লাগবে : খোসা ছাড়ানো ভেজা মাষকলাইয়ের ডাল ১ কাপ, জিরা ১ চা-চামচ, ফেটানো দই ২ কাপ, শুকনা মরিচ গুঁড়া আধা চা-চামচ, ভাজা জিরা গুঁড়া ১ চা-চামচ, তেঁতুলের চাটনি (মিষ্টি) আধা কাপ, পুদিনাবাটা সিকি কাপ, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য, হিং সামান্য পরিমাণ, ধনেপাতা সাঁজানোর জন্য।

যেভাবে বানাবেন : গোটা মাষকলাইয়ের ডাল ধুয়ে চূর্ণ করে নিয়ে অল্প পানি দিয়ে ঘন, অমসৃণ একটি মিশ্রণ তৈরি করুন। এটি একটি পাত্রে নিয়ে লবণ, জিরা ও হিং মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। কড়াইয়ে তেল গরম করুন। হাত ভিজিয়ে নিতে হবে। মিশ্রণের সামান্য অংশ গরম তেলে ছেড়ে দিন। সোনালি রং না আসা পর্যন্ত ডিপফ্রাই করুন।একটি বড় পাত্রে পর্যাপ্ত পানি নিতে হবে। ভাজা বড়াগুলো পানিতে ঢেলে নিয়ে কয়েক মিনিট রেখে দিন। পানি থেকে উঠিয়ে একটু চেপে নিয়ে পরিবেশন পাত্রে রাখুন। এবার এতে ঠান্ডা দই ঢেলে দিন। শুকনা মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, তেঁতুলের চাটনি, পুদিনাপাতা বাটা ও ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে নিন। ঠান্ডা অবস্থায় পরিবেশন করুন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১