মঙ্গলবার ৯ই জুন, ২০২৬ ইং ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

ইসলামী ব্যাংক চন্দ্রগঞ্জ শাখায় ইফতার ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :


‘ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড’ চন্দ্রগঞ্জ শাখা-লক্ষ্মীপুর এর ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ সময় কোরআন এবং হাদিসের আলোকে সিয়াম, তাকওয়া ও সাদাকাহ বিষয়ের গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান বক্তা সদর উপজেলার আলাদাদপুর রব্বানীয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. মাহবুবুর রহমান।

সোমবার ব্যাংকের নিজস্ব মিলনায়তনে এই ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের ভাইস প্রেসিডেন্ট জামসেদুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলী। বিশেষ অতিথি ছিলেন, চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান খাঁন, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল। উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. আব্দুর রহিম, চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ প্রমুখ।

এ সময় ইফতার ও দোয়ার অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দসহ ব্যাংকের গ্রাহক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। পরে দোয়া শেষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০