সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

লক্ষ্মীপুর কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুর জেলা কারাগারে আবদুর রাজ্জাক প্রকাশ রিপন (৪২) নামে এক মাদক মামলার আসামির মৃত্যু হয়েছে। সোমবার (২১ মে) রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায় সে। রাজ্জাক লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার আবদুল হকের ছেলে।

কারাগার সূত্রে জানা যায়, চলতি বছরের ১৯ জানুয়ারি মাদক মামলায় রাজ্জাককে আটক করা হয়। এরপর থেকে কারাগারে ছিল রিপন। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিল সে। সোমবার রাতে বুকে ব্যথা হলে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর জেলা কারাগারের জেলার মো. শাহ আলম বলেন, রাজ্জাক অসুস্থ ছিল। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, মৃত অবস্থায় রাজ্জাককে কারাগার থেকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার শরীরে গুটি বসন্তের চিহ্ন দেখা গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031