সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

মুখোমুখি সিনেমার দুই নায়ক

বিনোদন ডেস্ক :


এটিএন বাংলায় প্রচারিত ‘সেন্স অব হিউমার’-এ একসঙ্গে দেখা যাবে চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও সাইমন সাদিককে। অভিনেতা-নির্মাতা শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় এতে অংশ নিয়েছেন তারা। কিছুদিন আগে একটি টক শোতে বাপ্পির বক্তব্যকে কেন্দ্র করে দুই নায়কের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়। সাইমন বারবারই অভিযোগ করে আসছেন, বাপ্পি একসঙ্গে অভিনয় করতে রাজি নয়। এবার তারা মুখোমুখি হয়ে তার অবসান ঘটিয়েছেন।

বাপ্পি চৌধুরী বলেন, ‘চলচ্চিত্রের নানা বিষয় নিয়ে আমরা কথা বলেছি এই অনুষ্ঠানে। এছাড়া কেনো একসঙ্গে অভিনয় করছি না এই বিষয়টিরও উত্তর দিয়েছি। এর বাইরে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি।’ সাইমন বলেন, ‘অনুষ্ঠানটি জমজমাট। ভালো লেগেছে অংশ নিয়ে।’ ‘সেন্স অব হিউমার’ অনুষ্ঠানটির উপস্থাপনার পাশাপাশি পরিকল্পনা ও পরিচালনা করছেন শাহরিয়ার নাজিম জয়। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন আবদুস সাত্তার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930