সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক :


নারীদের এশিয়া কাপের শুরুটা মোটেই ভালো হয়নি সালমা-রুমানাদের। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে করুন পরাজয় পনতে হয়েছিল বাংলাদেশের মেয়েদের। প্রথম ম্যাচ হারার পর পরের ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে চমক দেখায় রুমানা-ফারজানারা। এরপর গতকাল বুধবার (০৬জুন) নিজেদের তৃতীয় ম্যাচে পরাশক্তি ভারতকেও উড়িয়ে দেয় রুমানারা।

পাকিস্তান ও ভারতকে হারানোর পর আজ বৃহস্পতিবার (০৭জুন) থাইল্যান্ডের বিপক্ষে বিশাল ব্যবধানে জিতে ফাইনালের পথে আরো এগিয়ে গেল বাংলাদেশের নারী ক্রিকেটাররা। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হোঁচট খেলেও পরে দারুণভাবে ফর্মে ফিরে সালমারা। তারপরের দুই ম্যাচে ভারত এবং পাকিস্তানকে সাত উইকেটে হারানোর পর এবার থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। নিজেদের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে জয় পেলেই এশিয়ার কাপের ফাইনালের টিকিট পেয়ে যাবে তারা।

কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভালে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬০ রান সংগ্রহ করে থাইল্যান্ড। সালমা-নাহিদাদের দারুণ বোলিংয়ের কাছে মাত্র ৩৯ রানের মাথায়ই ৭ উইকেট হারিয়ে ফেলে থাইল্যান্ড। দলের হয়ে কেউই ২০ এর ঘর অতিক্রম করতে পারেনি। বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে নেন ২ উইকেট। অধিনায়ক সালমা খাতুন মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নেন। বাকি বোলাররা সবাই একটি করে উইকেট সংগ্রহ করেন।

৬১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১১.১ ওভারে ১ উইকেট হারিয়েই জয় তুলে নেয় বাংলাদেশ। ওপেনার শামীমা আট রানে ফিরলেও আয়েশা রহমান এবং নিগার সুলতানার জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ৪ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বাংলাদেশের মেয়েরা।

আগামী ৯ জুন শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক মালয়েশিয়া। মালয়েশিয়া তিন ম্যাচে মাঠে নেমে এখনো একটিতেও জিততে পারেনি। অন্যদিকে থাইল্যান্ড চার ম্যাচে মাঠে নেমে জিতেছে একটিতে। তাদের একমাত্র জয় মালয়েশিয়ার বিপক্ষেই এসেছে। এবারের এই মহিলা এশিয়া কাপে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ড নারী ক্রিকেট দল অংশ নিয়েছে। লিগ পদ্ধতিতে খেলা হচ্ছে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটি দল ফাইনাল খেলবে।

সংক্ষিপ্ত স্কোর :
থাইল্যান্ড: ২০ ওভারে ৬০/৮ (নাটায়া ১৫, সিরিন্ত্রা ১৪*, সরনারিন ১৩; জাহানারা ১/১০, সালমা ২/৬, নাহিদা ২/১০, খাদিজা ১/১৪, ফাহিমা ১/৯, রুমানা ১/৯)।
বাংলাদেশ: ১১.১ ওভারে ৬২/১ (শামিমা ৮, আয়েশা ২৫*, নিগার ২৫*)
ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: সালমা খাতুন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930