মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

চন্দ্রগঞ্জে কৃষকলীগের ইফতার মাহফিল ও অফিস উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের উদ্যোগে আলোচনা সভা, ইফতার মাহফিল ও দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে চন্দ্রগঞ্জ রাজমুকুট কমিউনিটি উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিংকু।

চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের সভাপতি এটিএম জাকির হোসেন জাহাঙ্গীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম আলাউদ্দিন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল, সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজ উল্যাহ, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের আহ্বায়ক এম ছাবির আহম্মেদ, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হিজবুল বাহার রানা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, সহ-সভাপতি কবির হোসেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান নিজাম, সাধারণ সম্পাদক কাজী সোলায়মান, চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক হিরন, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন সবুজ, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বাবুল আনসারী, চন্দ্রগঞ্জ থানা শ্রমিকলীগের সভাপতি ইসমাইল হোসেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ইউসুফ পাটোয়ারী প্রমুখ।

রাজমুকুট কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও ইফতার মাহফিল শেষে পশ্চিম বাজারস্থ ওয়ানপ্লাজা শপিং কমপ্লেক্সে কৃষকলীগের দলীয় কার্যালয় উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকুসহ অন্যান্য অতিথিবৃন্দ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০