সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

শ্যামপুরে প্রতিবন্ধী কিশোরীকে যৌন নির্যাতন, আটক ১

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীর শ্যামপুর থানার মীর হাজিরবাগ এলাকায় শারীরিক পতিবন্ধী (১৩) নামের এক কিশোরীকে যৌন নির্যাতনের অভাযোগ উঠেছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে সেলিম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নির্যাতিত কিশোরীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিশোরীর বাবা জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় সেলিম তাদের বাসায় তাকে খুঁজতে যায়। এসময় তাদের বাসায় তার মেয়েকে একা ছিল। তখন তার মেয়েকে সেলিম যৌন নির্যাতন করে। পরে নির্যাতনের বিষয়টি তার মাকে জানায়।

এরপর শ্যামপুর থানায় এ বিষয়ে অভিযোগ করা হয়। পরে পুলিশ সেলিমকে আটক করে। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, যৌন নির্যাতনের শিকার শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ঢামেকে ভর্তি করা হয়েছে।

শ্যামপুর থানার ডিউটি অফিসার সহকারি পরিদর্শক (এসআই) শিমুল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031