সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

দেশের বাজারে স্বর্ণের দাম ফের বেড়েছে

আকাশবার্তা ডেস্ক :

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি অব্যাহত থাকায় ২৫ দিনের ব্যবধানে দেশের বাজারে ফের স্বর্ণের দাম বেড়েছে। নতুন মূল্য বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।

বাজুসের কার্যনির্বাহী কমিটি সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের মূল্য নির্ধারণ করে বাজুস। সর্বশেষ গত ১৪ জানুয়ারি ভরিতে সোনার দাম সর্বোচ্চ এক হাজার ৪৫৮ টাকা বাড়ানো হয়েছিল।

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভাল মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হয়েছে ৪৭ হাজার ৬৪ টাকা। বৃহস্পতিবার থেকে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৪৪ হাজার ৯৬৫ টাকা ও ১৮ ক্যারেটের সোনা প্রতি ভরি ৩৯ হাজার ৪৮৩ টাকায় বিক্রি হবে।

বর্তমানে ভরিপ্রতি এ দাম ২২ ক্যারেট ৪৬ হাজার ৭৩ টাকা, ২১ ক্যারেট ৪৪ হাজার ৩২ টাকা ও ১৮ ক্যারেট ৩৮ হাজার ৪৯১ টাকা। ভরিতে ২২ ক্যারেটে ৯৯১ টাকা, ২১ ক্যারেটে ৯৩৩ টাকা ও ১৮ ক্যারেটের ক্ষেত্রে ৯৯২ টাকা বেড়েছে।

বৃহস্পতিবার থেকে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম হবে ২৫ হাজার ৬৬১ টাকা, এ মানের স্বর্ণের বর্তমান দাম ২৫ হাজার ৭৮ টাকা। এক্ষেত্রে দাম বেড়েছে ৫৮৩ টাকা। তবে স্থিতিশীল আছে রূপার দাম। ২১ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম এক হাজার ১০৮ টাকাই বহাল রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031