মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি জাপান ও সেনেগাল

গ্রুপ-এইচের দুই দল জাপান ও সেনেগাল নিজেদের প্রথম ম্যাচেই জয় পেয়েছে। তাও গ্রুপের দুই ফেভারিট যথাক্রমে কলম্বিয়া ও পোল্যান্ডকে হারিয়ে। রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হচ্ছে এই দুই দল। এই ম্যাচে জয়ী দল শেষ ষোল’র পথে এগিয়ে যাবে অনেকটাই। একাতেরিনবার্গ অ্যারেনায় জাপান ও সেনেগাল পরস্পরের মুখোমুখি হবে।

নিজেদের প্রথম ম্যাচে জাপান হারিয়েছে কলম্বিয়াকে। প্রায় পুরো ম্যাচই প্রতিপক্ষ ১০ জনের দল নিয়ে খেলেছে। ম্যাচে প্রথমে এগিয়ে যায় জাপান। কলম্বিয়া ফিরে এলেও শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচ জিতে নেয় ব্লু সামুরাইরা। গত বিশ্বকাপে গ্রুপপর্ব থেকে বিদায় নেয়া দলটি এবার দেখছে শেষ ষোলতে ওঠার সম্ভাবনা। তাই রোববারের ম্যাচে সেনেগালকে তারা ছেড়ে কথা কইবে না।

অন্যদিকে সেনেগাল বিশ্বকাপে প্রথমবার খেলতে আসে ২০০২ সালে। সেবার চমক দেখিয়ে উঠে যায় কোয়ার্টার ফাইনালে। মাঝের ৩ আসরে দলটি বাছাইপর্ব পেরোতে পারেনি। তবে ১৬ বছর পর দলটি জায়গা করে নিয়েছে বিশ্বকাপে। তাদের চমকে দেয়ার স্বভাবটি এখনও রয়েছে। প্রথম ম্যাচেই সেনেগাল ২-১ গোলে হারিয়ে দিয়েছে গ্রুপ ফেভারিট পোল্যান্ডকে। নিজেদের দ্বিতীয় বিশ্বকাপে দ্বিতীয়বারের মত শেষ ষোলর পথে দাঁড়িয়ে রয়েছে দলটি। আর তা সহজ করতে জাপানের বিপক্ষে তাদের জয় প্রয়োজন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০