সর্বশেষ:
লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

জয়োল্লাস করতে গিয়ে আর্জেন্টিনা সমর্থক নিহত

আকাশবার্তা ডেস্ক :


রাজশাহীতে বিশ্বকাপ ফুটবলের উত্তেজনাকর নাইজেরিয়া-আর্জেন্টিনার মধ্যকার ম্যাচ দেখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে এক আর্জেন্টিনা সমর্থক মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। নিহতের নাম সেলিম হোসেন (৪৫)। সেলিম হোসেন নগরীর শিরোইল মহলদারপাড়া এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন মাছ ব্যবসায়ী ছিলেন।

সেলিমের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আর্জেন্টিনার সঙ্গে নাইজেরিয়ার খেলা দেখছিলেন সেলিম। ম্যাচের ১৪ মিনিটে আর্জেন্টিনা এক গোলে যায়। কিন্তু পরে নাইজেরিয়া গোল পরিশোধ করায় আর্জেন্টিনার যখন বিদায় ঘণ্টা বাজছিল, তখন সেলিম অনেকটা হতাশ ও নিশ্চুপ হয়ে পড়েন।

পরে খেলার একেবারে শেষ দিকে আর্জেন্টিনা যখন জয়সূচক গোলটি করে, তখন অতি আনন্দে জয়োল্লাস করতে গিয়ে চেয়ার থেকে নিচে পড়ে যান সেলিম।এসময় তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি আমানউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031