সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

‘পোশাক ছাড়াই আমাকে ঘুমাতে হয়’

বিনোদন ডেস্ক :


বিয়ের এক বছরের মাথাতেই পরস্পরের প্রতি শারীরিক টান কমে যাওয়ার প্রশ্নই ওঠে না! কিন্তু সেই টানটা কী রকম এবং কতটুকু, তাও সংবাদমাধ্যমে লুকিয়ে রাখার প্রয়োজন বোধ করেন না মীরা এবং শাহিদ কাপুর! কাপুর দম্পতির বিয়ের এক বছর পূর্তিতে তাই চোখ রাখা যাক- যৌনজীবন নিয়ে তাঁদের ৫ জবানবন্দিতে!

এক সাক্ষাত্কারে জানতে চাওয়া হয়েছিল মীরার কাছে- বিছানায় যাওয়ার আগে শাহিদকে কী বলেন তিনি? ‘আমি তোমায় ভালোবাসি’, দাবি গিন্নির! সত্যি? এটাই তা হলে সাঙ্কেতিক বার্তা? “শাহিদ সব কিছুই নিয়ন্ত্রণ করতে চায়! আমায় বলে বলে দেয়- কী করতে হবে আর কী নয়”, বলছেন মীরা! তা, ব্যাপারটা সুবিধের না অসুবিধের?

“মীরা সব সময়ে তিনটা কম্বল নিয়ে নিজেকে ঢেকে রাখে! তার পরে বলে, গরম লাগছে! সেটা শুনে যেই আমি এসি-টা চালিয়ে দিই, আমার কম্বলটাও টেনে নেয়! আমায় তার পরে ঘুমাতে হয় পোশাক ছাড়াই”, বলেছেন শাহিদ! বেশ কথা, কিন্তু পোশাকগুলো কি ঘরের বাইরেই থাকে?

“ঘুম থেকে ওঠার পরে আবিষ্কার করি, আমার ড্যাশটা রয়েছে ওর ড্যাশের উপরে!” কর্তার এই কথা শুনে গিন্নির চটজলদি উত্তর এক সাক্ষাত্‍কারে- “আমার বিপ-এর উপরে ওর বিপ আর কী!” কী বুঝছেন বলুন তো, সবই তো ড্যাশ আর বিপ হয়ে গেল, তাই না?

এ দাবি মীরার! বলেছিলেন তিনি- “আমরা তো আর খারাপ যৌনতায় নেই! কিন্তু তার পরেও অন্য যৌনসঙ্গী বা সঙ্গিনীর দরকার হলে বিয়ে ভাঙবে!” বিয়ে মানে কি তা হলে শুধুই যৌনতা? আপনার কী মনে হয়?

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930