সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

চন্দ্রগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

প্রতিনিধি, চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) :


লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ‘ভিটামিন এ প্লাস’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ জুলাই) সকালে চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ক্যাম্পেইনের উদ্বোধন করেন, স্থানীয় চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল। এ সময় উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের চিকিৎসক মাকছুদুর রহমান ভূঁইয়া, ভিজিটর রাজিয়া সুলতানাসহ অন্যান্যরা।

সূত্রে জানা যায়, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আওতায় এবার ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৪শ’ শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

জেলার ৪টি পৌরসভাসহ মোট ৫৮টি ইউনিয়নে ৩৭৩৫ জন কর্মী ও ১৮৩ জন সুপারভাইজার নিয়োজিত রয়েছে। ১৫১২টি অস্থায়ী ও ৫টি স্থায়ী কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930