মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

মায়ের ইচ্ছে ছিল ডাক্তার হই : জাহ্নবী

বিনোদন ডেস্ক : 


আর কয়েক দিন পরেই মুক্তি পাবে জাহ্নবী কাপূর অভিনীত প্রথম ছবি ‘ধড়ক’। স্বাভাবিক ভাবেই তাই খুবই ব্যস্ত সময় কাটাচ্ছেন জাহ্নবী ও তাঁর সহ-অভিনেতা ইশান খাত্তের।

ছবির প্রোমোশনের জন্য দেশের নানা শহরে ঘুরে বেড়াতে হচ্ছে এই জুটিকে। সঙ্গে রয়েছে প্রেস-মিট, একান্ত সাক্ষাৎকার, ফোটোশ্যুটও।

সম্প্রতি তেমনই এক সাক্ষাৎকার চলছিল একটি সাজানো ক্লাসরুমে। সেখানেই জাহ্নবী খানিক সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, তাঁর মনে হচ্ছিল যেন পরীক্ষা দিতে এসেছেন তিনি।

সাক্ষাৎকারের সময় ইশানও সঙ্গে ছিলেন জাহ্নবীর। তাঁদের দুজনকেই পড়াশোনার বিষয়ে প্রশ্ন করলে, জাহ্নবী জানান যে তিনি দ্বাদশ শ্রেণির পরে আর পড়াশোনা করেননি। নিজেকে তিনি ‘সিভিয়ারলি আনএডুকেটেড’ বলে বর্ণনা করেন।

ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুয়ায়ী, সেই সাক্ষাৎকারে ইশানও নিজেকে একই ভাবে ‘অশিক্ষিত’ বলেন।

প্রসঙ্গত, বনি কাপূরের আপত্তি না থাকলেও, শ্রী চেয়েছিলেন মেয়ে জাহ্নবী ডাক্তার হোক। কিন্তু, তিনি নিজে মনে করতেন যে ডাক্তার হওয়ার মতো মেধা তাঁর ছিল না। তাই অভিনয়কেই বেছে নেন নিজের কেরিয়ারের জন্য।

বলিউডের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী। বাবা, বনি কাপূর প্রযোজক।

অন্য দিকে, নবাগতা অভিনেত্রীর দুই কাকা, অনিল ও সঞ্জয় কাপূরও অভিনয় জগতের তারকা। আর তাঁর প্রজন্মের রয়েছেন অনিল-কন্যা সোনম, রয়েছেন তাঁর সৎ ভাই অর্জুন কাপূরও।

ফলে এমন ‘ফিল্ম ব্যাকগ্রাউন্ড’ থেকে আসা মেয়ে যে ছবির জগতেই নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন, তাতে আর সন্দেহ কী!

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০