বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

বোবা প্রেমের গল্প ‘নিঝুম দুপুর’

বিনোদন ডেস্ক : 


মেয়েটা বাক প্রতিবন্ধী। অথচ তার প্রেমে পড়ে গেছেন তাদের বাসার ভাড়াটিয়া এক বেকার যুবক। মেয়েটার বাবার শত আপত্তিতেও ঘর ছেড়েছেন দুজনে, নিজেদের একটা ঘর গড়ার প্রত্যয়ে। এমন আবেগী গল্পে সাজানো হয়েছে ‘নিঝুম দুপুর’ গানের ভিডিও। এতে বোবা মেয়ের চরিত্রে অভিনয় করেছেন যাহারা মিতু। আর তার প্রেমিক হয়েছেন মুশফিক খান আলিফ।

ভিডিওটি নির্মাণ করেছেন তানভীর সেহজাদ। ১৯ জুলাই রাতে সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে এই মিউজিক ভিডিও। গানটির কণ্ঠশিল্পী আরিয়ান মির্জা। মেহেদী হাসান লিমনের কথায় গানটিতে সুর দিয়েছেন নাজির মাহমুদ আর সংগীতায়োজন করেছেন জেডএইচ বাবু।

গান-ভিডিও প্রসঙ্গে সুরকার নাজির মাহমুদ বলেন, ‘আরিয়ান গাইতে জানে। সামনে আরও ভালো গাইবে বলে আশা করি। আমি আমার পুরোটা দেওয়ার চেষ্টা করেছি এই গানে।’তিনি আরও বলেন, ‘আর ভিডিওটা ভালো হয়েছে। একটা গল্প আছে। আশা করছি সবার ভালোই লাগবে। গানের ভিডিওতে সুন্দর একটি গল্প তুলে ধরা হয়েছে। গল্পটিতে আবেগ আছে। সবার ভীষণ ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১