সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

‘যতটা পোশাক খুলার দরকার, ততটাই খুলবো’

বিনোদন ডেস্ক :


জানভি কাপুর তার একটি বড় পরিচয় তিনি বলিউডের প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুর দম্পতির বড় মেয়ে। সম্প্রতি ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে এই অভিনেত্রীর। এতে জানভির বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা শহিদ কাপুরের ভাই ইশান কাট্টার।

ভারতের প্রায় দুই হাজার হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। বক্স অফিসে শুরুটাও বেশ ভালো হয়েছে ছবিটির। দুই দিনে এটি মোট আয় করেছে ১৯.৭৫ কোটি। করন জোহরের ধর্মা  প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন শশাঙ্ক খাইতান।

এদিকে একটি ছবি মুক্তির পরই লাইমলাইটে চলে এসেছেন জানভি কাপুর। এতে ভালো অভিনয়ের পাশাপাশি খোলামেলা রুপেও দেখা গেছে তাকে। তবে কী খোলামেলা চরিত্রে অভিনয় করতে তার কোন আপত্তি নেই?

সম্প্রতি একটি পত্রিকাকে দেয়া সাক্ষাত্‍কারে জানভি এর উত্তর দিয়েছেন।তিনি বলেছেন, খোলামেলা হতে কিংবা বিকিনি পড়তে আমার কোন আপত্তি নেই। কিন্তু সেটা চরিত্র ও গল্পের সঙ্গে যেতে হবে।

মূলত চরিত্রকে ফুটিয়ে তুলতে সব কিছু করতেই রাজি আছি। যতটা পোশাক খুলার দরকার, ততটাই খুলবো। জানভি নিজেকে একজন প্রফেশনাল অভিনেত্রী হিসেবে সামনে প্রকাশ করতে চাই। এটা তার মায়েরও স্বপ্ন ছিলো। বাবাও এমন স্বপ্ন দেখছেন বলে জানালেন এই নায়িকা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930