সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

লটারির টাকা পেতে ফতুর তরুণী!

এক্সক্লুসিভ ডেস্ক : 


লটারিতে ২৫ লাখ টাকা জিতেছেন আপনি। দ্রুত টাকা নিয়ে যেতে হবে। এভাবেই জানানো হয় এক তরুণীকে। আর সেই টাকা নিতে তাকে ট্যাক্স পরিশোধ ও চেকলিস্টে সাইন করতে গিয়ে ফতুর হয়ে গেছেন সেই তরুণী। কিন্তু লটারির টাকা তার ভাগ্যে জোটেনি। পুরোটাই ছিলো প্রতারণা। ভারতের একটি জনপ্রিয় টিভি চ্যানেলের শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র লটারিতে তিনি ওই টাকা জিতেছেন বলে তাকে জানানো হয়। গত বৃহস্পতিবার ভারতের সোনাপুরে জয়শ্রী দলুই নামের এক কলেজছাত্রীর সঙ্গে এ ঘটনা ঘটে।

ওইদিন তার মোবাইলে একটি মেসেজ আসে। বিশ্বাস অর্জনের জন্য ওই শোয়ের ভুয়া ভিডিও পাঠানো হয় ওই তরুণীকে। মেসেজ পাঠিয়ে জানানো হয়, টাকা পেতে হলে তাকে ইনকাম ট্যাক্স ক্লিয়ারেন্সের জন্য বারুইপুরের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে একটি অ্যাকাউন্টে ৮ হাজার ১০০ টাকা পাঠাতে হবে। তাদের কথামতো তরুণী ওই অ্যাকাউন্টে টাকা পাঠায়।

এর কিছুক্ষণ পর তাকে জানানো হয় ২৫ লাখ টাকা তার অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে না। সে কারণে চেকলিস্টে সাইন করার জন্য আরও ২২ হাজার ২০০ টাকা জমা দিতে হবে। এ টাকা দিলেই পুরস্কারের টাকা তিনি পেয়ে যাবেন। তরুণী দ্রুত ওই টাকা জোগাড় করে অ্যাকাউন্টে জমা দেয়। কিন্তু পুরস্কারের টাকা আর আসে না। এরপর তরুণী ওই ফোন নম্বরে যোগাযোগ করলে তাকে জানানো হয়, এত বড় অঙ্কের টাকা সেভিংস অ্যাকাউন্টে ঢুকবে না। এর জন্য আর ২৭ হাজার ২০০ টাকা পাঠাতে হবে। এই টাকা দিয়ে একটি কারেন্ট অ্যাকাউন্ট খুলে তাতে পুরস্কারের টাকা ট্রান্সফার করে দেওয়া হবে। এ ঘটনার পর সন্দেহ হয় ওই তরুণীর। তখন তিনি পুলিশকে বিষয়টি অবহিত করেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930