মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

ইউনিফর্ম পরে রাস্তায় শিক্ষার্থীরা, গণপরিবহন সংকট

আকাশবার্তা ডেস্ক : 


শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সরকার দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলেও বৃহস্পতিবার (০২আগস্ট) বিভিন্ন পয়েন্টে জড়ো হতে শুরু করেছে শিক্ষার্থীরা। বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে পঞ্চমদিনের মতো মাঠে নেমেছে তারা।

নিরাপদ সড়কের দাবিতে টানা চার দিন ধরে শিক্ষার্থীদের বিক্ষোভের প্রেক্ষাপটে নিরাপত্তার কারণ দেখিয়ে বৃহস্পতিবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। উত্তরা থেকে বনানী, মতিঝিল বা রাজধানীর অন্য কোনো এলাকায় যেতে গিয়ে সাধারণ নাগরিকদের দূর্ভোগ পোহাতে হচ্ছে।

সাধারণত সকালে সাড়ে আটটায় উত্তরার জসীমউদ্দীন সড়কের মোড়ে যে সংখ্যক বাস থামতো, বৃহস্পতিবার সকালে তার ছিলো হাতে গোণা কয়েকটা। এয়ারপোর্ট বাসস্ট্যান্ডের অপেক্ষমান যাত্রীরা বাসে ওঠার জন্য প্রায় এক কিলোমিটার আগে চলে এসে র‌্যাব-১ দপ্তরের সামনে পর্যন্ত দাঁড়িয়ে ছিলো। উত্তরার আবদুল্লাহপুর থেকে যতগুলো গণপরিবহণকে রাজধানীরি দিকে আসতে দেখা গেছে; সেগুলোর সবই ছিলো যাত্রী পূর্ণ।

অন্যান্য দিন বিমানব্দর গোল চত্বরে সকালে দীর্ঘ যানজট থাকলেও বৃহস্পতিবার সকালে গণপরিবহণের চাপ না থাকায় ওই রাস্তায় মোটামোটি স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে দেখা গেছে। একই অবস্থা ছিলো খিলক্ষেত বাসস্ট্যান্ডে। অফিসগামী যাত্রীরা এয়ারপোর্টের দিক থেকে যখনই একটা বাস আসছিলো, সেটাতে ওঠার জন্য চেষ্টা করে ব্যর্থ হচ্ছিলেন।

একটি বাসের চাপায় গত রোববার কুর্মিটোলায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গত চার দিন ধরেই রাজধানীতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। মোহাম্মদপুর এলাকায় সকালে গণপরিবহণ একেবারে ছিলো না বললেই চলে। সকাল সোয়া নয়টা পর মোহাম্মদপুর বিআরটিসি বাস ডিপোতে একটি বাসও দেখতে পাওয়া যায় নাই। ওখান থেকে বিআরটিসি বাসগুলো বড্ডার নতুন বাজার যায়।

এছাড়া মোহাম্মদপুর বাস ডিপোর বাইরে থেকে লেগুনা ছাড়ে বিভিন্ন গন্তব্যে। গণপরিবহণ না পেয়ে অফিসগামী লোকজন হেটে বা রিকশায় রওনা হয়েছেন মোহাম্মদপুর থেকে।

মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকা থেকে সকালে আলিফ পরিবহণের একটি বাস সকাল নয়টার পর রামপুরার বনশ্রীর উদ্দেশ্যে ছেড়ে গেছে। ওই এলাকা থেকে উত্তরার আবদুল্লাহপুর এবং রামপুরার বনশ্রী উদ্দেশ্যে বাস ছাড়ে। গণপরিবহণ না থাকায় এবং স্কুল বন্ধ থাকায় ধানমন্ডির সাত মসজিদ সড়কে সকালে যানজট থাকলেও বৃহস্পতিবার সকালে ওই রাস্তা সাপ্তাহিক ছুটির দিনের মতো ফাঁকা ছিলো।

প্রসঙ্গত, গত ২৯ জুলাই ঢাকায় বিমানবন্দর সড়কে বেপরোয়া বাসের ধাক্কায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এই ঘটনার প্রতিবাদে ৯দফার দাবিতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। নিহত দুই শিক্ষার্থী হলো- শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজিব।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০