সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

সবুজ বাংলাদেশ এর আয়োজনে পনর দিনব্যাপি বৃক্ষরোপন

আকাশবার্তা ডেস্ক : 


স্বেচ্ছাসেবী পরিবেশ ও কৃষি উন্নয়ন ভিত্তিক সংগঠন সবুজ বাংলাদেশ এর উদ্যোগে মঙ্গলবার (০৭ আগষ্ট) লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজে পনরদিন ব্যাপি বৃক্ষরোপন অভিযানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। বেলা ১১টায় বৃক্ষরোপনের গুরুত্ব শীর্ষক আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাজাহান আলী, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন লিকা, জেলা পরিষদের সদস্য মাহবুবুর রহমান মাহবুব, সবুজ বাংলাদেশ এর সভাপতি মোঃ শাহীন আলম। আলোচনা সভায় বক্তারা বৃক্ষরোপনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অালোচনা করে। ছাত্র/ছাত্রীদের বৃক্ষরোপনে উৎসাহী করার জন্য বিভিন্ন রকম আলোচনা প্রধান করেন।
আলোচনা সভায় বক্তারা সবুজ বাংলাদেশ এর আয়োজনকে সাধুবাদ জানান। জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপনের গুরুত্ব দিতে প্রচুর বৃক্ষরোপন করতে হবে বলে বক্তারা আহবান করেন।
সংগঠনের সহ-সভাপতি এ কে এম মাহবুবুর রশিদ চৌধুরীর উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সভাপতি মন্ডলীর সদস্য মারজাহান চৌধুরী সিমু, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু, সদর উপজেলা সভাপতি কাজী ওসমান মোর্শেদ, চন্দ্রগঞ্জ থানার সভাপতি ইমরান হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম, পরিবেশ সম্পাদক জাকির হোসেন, কৃষি সম্পাদক এম এ আহাদ, সদর তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ ইয়াছিন আরাফাত, প্রচার সম্পাদক আবদুর রহমান, জেলা সহ-পরিবেশ সম্পাদক মেহেদী হাসান জিসান, নারী সম্পাদক নাজমুন নাহার লতাসহ অন্যান্য সদস্যবৃন্দ।
আলোচনা সভা শেষে ছাত্র/ছাত্রীদের মাঝে প্রায় ১৫০টা ফলজ বৃক্ষ বিতরণ করা হয়, অতিথিদের মাধ্যমে বৃক্ষরোপনের মাধ্যমে পনর দিনব্যাপি বৃক্ষরোপন সূচনা করেন। পনেরটি জেলায় পাঁচ হাজার বৃক্ষরোপন এর উদ্যোগ গ্রহণ করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031