সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

গাঙচিলের নায়ক নায়িকা

বিনোদন ডেস্ক : 


সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস ‘গাঙচিল’ অবলম্বনে একই শিরোনামে একটি চলচ্চিত্র নির্মিত হতে যাচ্ছে। এতে জুটি হয়ে অভিনয় করবেন চিত্রনায়িকা পূর্ণিমা ও নায়ক ফেরদৌস। এটি পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। আগামী ডিসেম্বর থেকে ছবির শুটিং শুরু হবে। ‘গাঙচিল’ প্রযোজনা করতে যাচ্ছে ফেরদৌসের প্রযোজনা সংস্থা ‘নুজহাত ফিল্মস’ এবং নেয়ামুলের প্রযোজনা সংস্থা ‘ইচ্ছেমতো’।

গত ৬ আগস্ট রাত ৮টায় রাজধানীর গুলশানের একটি অভিজাত রেস্টুরেন্টে এ দুই প্রযোজনা সংস্থার ব্যানারে ফেরদৌস ও পূর্ণিমা চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এই ছবিতে পূর্ণিমাকে নেয়া প্রসঙ্গে নির্মাতা নেয়ামুল বলেন, ‘গল্পের প্রয়োজনেই পূর্ণিমাকে নেয়া হয়েছে। ফেরদৌস ভাইয়ের প্রযোজনায় এর আগেও আমি এক কাপ চা চলচ্চিত্র নির্মাণ করেছি। এবারও নতুন চলচ্চিত্র নির্মাণে ফেরদৌস ভাই পাশে দাঁড়ালেন।’

ফেরদৌস বলেন, ‘অভিনয়ে ম্যাচিউরিটি আসার পর আমাকে এবং পূর্ণিমাকে নিয়ে কেউ চলচ্চিত্র নির্মাণ করেননি। যে কারণে আমার মনে হলো এখনই সঠিক সময় আমাদের ভালো একটি মৌলিক গল্পের চলচ্চিত্রে কাজ করা। সেই ভাবনা থেকে গাঙচিলে আমি আর পূর্ণিমা কাজ করতে যাচ্ছি।’ পূর্ণিমা বলেন, ‘ফেরদৌস আমার খুব ভালো বন্ধু। আমরা একসঙ্গে চলচ্চিত্রে, স্টেজ শোতে উপস্থাপনা করেছি, করছি। তার প্রযোজনায়, তার গল্পে আমি এর আগে নাটকে অভিনয় করেছি।

এবারই প্রথম ফেরদৌসের প্রযোজনায় চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছি। আমার চলচ্চিত্র জীবনে এবারই প্রথম চুক্তি স্বাক্ষর করলাম আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে। আমি ভীষণভাবে আশা করছি যে, গাঙচিল অনেক ভালো একটি চলচ্চিত্র হবে। ধন্যবাদ নঈম ইমতিয়াজ নেয়ামুলকে আমাকে সঙ্গে রাখার জন্য।’ ছবির চিত্রনাট্য করছেন মারুফ রেহমান ও প্রিয় চট্টোপাধ্যায়।

এতে ফেরদৌসকে সাংবাদিক সাগর এবং পূূর্ণিমাকে এনজিও কর্মী মোহনা চরিত্রে দেখা যাবে। উল্লেখ্য, এর আগে ফেরদৌস ও পূর্ণিমা ‘মধু পূর্ণিমা’, ‘জীবন চাবি’, ‘দুর্ধর্ষ স¤্রাট’, ‘বলো না ভালোবাসি’, ‘রাক্ষুসী’ ও ‘শুভ বিবাহ’ চলচ্চিত্রে জুটি হয়ে অভিনয় করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930