সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি : রামগঞ্জে ছাত্রলীগের মানববন্ধন

প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর) :


লক্ষ্মীপুরের রামগঞ্জে ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মালের ছোট ভাই উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি কাউসার মালের ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে অনৈতিক মন্তব্য এবং কটুক্তি করায় ফয়সাল মালকে উপজেলা ছাত্রলীগের সভাপতি পদ থেকে বহিস্কারের দাবিতে মানববন্ধন করেছে উপজেলা ছাত্রলীগের একাংশ। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন করে তারা।

পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মানিক হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, ভাদুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফয়সাল আলম, দরবেশপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী মো. সাগর, লামচর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, চন্ডিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা সোহাগ হোসেন, পৌর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিব হোসেন প্রমূখ।

বক্তারা বলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতির ভাই ছাত্রদল করেন এবং তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তার ফেসবুকে অনৈতিক মন্তব্য করেছেন। যার ফলে উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে ফয়সাল মাল থাকার কোন নৈতিক অধিকার নেই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031