সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চন্দ্রগঞ্জে `মুন কার ওয়াস’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জস্থ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ সংলগ্ন মহাসড়কের পাশে ‘মুন কার ওয়াস’ নামক প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬আগষ্ট) সকালে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সামছুদ্দিন পাটোয়ারী, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, নিরাপদ সড়ক চাই’ সংগঠনের চন্দ্রগঞ্জ থানা শাখার সদস্য সচিব মো. বাবুল হোসেন, প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী সামছুল আলম বিত্ত, স্থানীয় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. সাহাবুদ্দিন প্রমুখ। পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী সামছুল আলম বিত্ত জানান, সদর উপজেলায় গাড়ি ওয়াসের জন্য উপযুক্ত স্থান এবং স্বল্প সময়ে পরিবহন পরিস্কার পরিচ্ছন্ন করার মুন কার ওয়াস একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসাবে কাজ করবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930