সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

‘মি-টু’ আন্দোলনের সূচনাকারী অভিনেত্রী আসিয়া আর্জেন্টোর বিরুদ্ধেই যৌন অসদাচরণের অভিযোগ

বিনোদন ডেস্ক :


হলিউডের প্রযোজক হার্ভি ওয়েইনস্টেইনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে ‘মি-টু’ আন্দোলনের সূচনায় নেতৃত্বস্থানীয় ভূমিকা নিয়েছিলেন যিনি, সেই ইটালিয়ান অভিনেত্রী আসিয়া আর্জেন্টোর বিরুদ্ধেই এবার যৌন কেলেংকারির অভিযোগ উঠেছে।নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত খবরে বলা হচ্ছে, আসিয়া আর্জেন্টো তার বিরুদ্ধে যেন যৌন হামলার অভিযোগ না করা হয়, সেজন্যে অভিনেতা এবং রক সঙ্গীত তারকা জিমি বেনেটকে ৩ লাখ ৮০ হাজার ডলার দিয়েছিলেন। জিমি বেনেট তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুমকি দেয়ার পর আসিয়া আর্জেন্টো এই অর্থ দেন।

নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এই ঘটনা ঘটেছিল ক্যালিফোর্নিয়ার এক হোটেলে। তখন আসিয়া আর্জেন্টোর বয়স ছিল ৩৭ আর জিমি বেনেটের বয়স ১৭ বছরের সামান্য বেশি। আসিয়া আর্জেন্টো হোটেল কক্ষে জিমি বেনেটকে যৌন হেনস্থা করেন বলে অভিযোগ করা হচ্ছে। ক্যালিফোর্নিয়ার স্থানীয় আইন অনুযায়ী যৌনকর্মে সম্মতির ন্যূনতম বয়স হচ্ছে ১৮ বছর।জিমি বেনেটের বয়স এখন ২২ এবং আসিয়া আর্জেন্টোর ৪২।এই অভিযোগের ব্যাপারে মন্তব্যের জন্য নিউ ইয়র্ক টাইমস আসিয়া আর্জেন্টো এবং তার প্রতিনিধির সঙ্গে বার বার যোগাযোগ করেও কোন সাড়া পায়নি বলে জানাচ্ছে।

যে চুক্তির অধীনে জিমি বেনেটকে চুপ থাকার বিনিময়ে ৩ লাখ ৮০ হাজার ডলার দেয়া হয়েছে, তা এ বছরের এপ্রিল মাসে চূড়ান্ত করা হয় বলে টাইমসের রিপোর্টে উল্লেখ করা হয়।এই অভিযোগের সমর্থনে বিছানায় শুয়ে দুজনের তোলা একটি সেলফি এবং আরও কিছু ডকুমেন্ট নিউ ইয়র্ক টাইমস তাদের হাতে এসেছে বলে দাবি করছে।জিমি বেনেট এবং আসিয়া আর্জেন্টো ২০০৪ সালে ‘দ্য হার্ট ইজ ডিসিটফুল এবাভ অল থিংস’ বলে ছবিতে কাজ করেন। ছবিতে আসিয়া আর্জেন্টো অভিনয় করেছিলেন জিমি বেনেটের মায়ের ভূমিকায়।

‘মি-টু’ আন্দোলন যখন শুরু হয়েছিল, তখন আসিয়া আর্জেন্টো ছিলেন এর সবচেয়ে শক্তিশালী কন্ঠগুলোর একটি। তিনি অভিযোগ করেছিলেন, ২১ বছর বয়সে যখন তিনি কান ফিল্ম ফেস্টিভ্যালে যান, তখন হার্ভি ওয়েনস্টেইন তাকে একটি হোটেল কক্ষে ধর্ষণ করেন।আসিয়া আর্জেন্টো যখন হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন, তারপরই জিমি বেনেট আসিয়া আর্জেন্টোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থার হুমকি দিয়েছিলেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930