মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

পরিবারের সঙ্গেই ঈদ করবেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক :


সব কিছু ঠিক থাকলে মঙ্গলবার (২১ আগস্ট) ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে রাজধানী থেকে চিরচেনা নড়াইলে মায়ের কাছে আসবেন ওয়ানডে ক্রিকেটের সফল অধিনায়ক ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত সেরা বাঙালি মাশরাফি বিন মর্তুজা। আর নিজ জন্মস্থান নড়াইলে মাকে উপহার দেওয়া স্বপ্নের বড়িতেই (মর্তুজা কটেজ) পরিবার-পরিজন নিয়ে ঈদুল আজহা উদযাপন করবেন এই ক্রিকেট তারকা। সোমবার (২০ আগস্ট) সকালে এসব তথ্য জানান মাশরাফি বিন মর্তুজার রত্নগর্ভা মা হামিদা মর্তুজা বলাকা।

তিনি জানান, মাশরাফি দেশে থাকলে প্রতিবারই ঈদে মাটি ও মানুষের টানে নড়াইলে ছুটে আসে। এ বছরও সে (মাশরাফি) নড়াইলে পরিবারের সঙ্গে ঈদ করবেন বলে তাকে (মাশরাফির মাকে) নিশ্চিত করেছেন। ঈদের পরে মাশরাফি নড়াইলে কতদিন থাকবেন সে বিষয়ে মাশরাফি নড়াইলে এলেই জানা যাবে বলে জানিয়েছেন এই রত্মগর্ভা মা।

উল্লেখ্য মায়ের স্বপ্ন পূরণ করতেই ‘মর্তুজা কটেজ’ নামে একটি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন বাংলাদেশ দলের ওয়ানডে ক্রিকেটের সফল অধিনায়ক ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত মাশরাফি বিন মর্তুজা। নড়াইল শহরে মহিষখোলা এলাকায় প্রায় ৩ কাঠা জমির ওপর নিজেদের পুরনো বাড়িতেই নতুন ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করছেন মাশরাফি। ডুপ্লেক্স দোতলা বাড়িটির প্রতিটি তলা ১২৫০ স্কয়ার ফিট। দ্বিতীয় তলায় আছে একটা মাস্টার বেডরুমসহ মোট ৪টি বেডরুম।

প্রতিটি বেডরুমের সঙ্গে বাথরুম, প্রতিটি শোবার ঘরের সঙ্গেই বারান্দা। আরও আছে একটা ফ্যামিলি লিভিং রুম ও একটা ড্রাই কিচেন। বাড়ির নিচতলায় রয়েছে বড় ড্রইং (হল) রুম, একটি ডাইনিং রুম, একটা রান্নাঘর, একটি গেস্ট বেডরুম, একটি কমন বাথরুম, একটা সার্ভেন্ট বেডরুম আর তার সঙ্গে লাগোয়া একটা বাথরুম। এছাড়া রয়েছে দু’টি জিপ রাখার পার্কিং ব্যবস্থা। আর এই বাড়িতেই স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন এই ক্রিকেট তারকা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০