সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় ভাতা বই বিতরণ

প্রতিনিধি, চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) :


লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ৭৭ জন উপকারভোগীর মাঝে ভাতার বই বিতরণ করা হয়েছে। দত্তপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে সোমবার (২৭ আগস্ট) দুপুরে চেয়ারম্যানের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব বই বিতরণ করা হয়। দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আহসানুল কবীর রিপন উপকারভোগীদের হাতে ‘ভাতা বই’ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সচিব রনজিত চন্দ্র দেবনাথ, দত্তপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম, ইউপি সদস্য হারুন অর রশিদ, ইমাম হোসেন সুমন প্রমুখ।

চেয়ারম্যান আহসানুল কবীর রিপন উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, সামাজিক নিরাপত্তা বলয়ের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ভাতা চালু করেছে আওয়ামী লীগ সরকার। ফলে দেশ ও দেশের জনগণের উন্নয়ন অগ্রযাত্রা ক্রমেই তরান্বিত হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের আপামর জনগণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর জন্য দোয়া কামনা করেন এবং আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের এই অভূতপূর্ব উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

উপকারভোগীদের মধ্যে বয়স্ক ভাতা বই পেয়েছেন ৫০ জন, বিধবা ভাতা বই পেয়েছেন ১৬ জন এবং প্রতিবন্ধী ভাতা বই পেয়েছেন ১১ জন। এই ৭৭ জন উপকারভোগী দত্তপাড়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031