সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

এশিয়া কাপের দলে নেই সাব্বির, আছেন মোসাদ্দেক

স্পোর্টস ডেস্ক : 


সাব্বিরের ব্যপারটা আগে থেকেই শোনা যাচ্ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে স্ত্রীর করা যৌতুকের মামলায় কিছুটা দোলাচলে ছিল মোসাদ্দেকের দলে থাকা নিয়ে। শেষ পর্যন্ত টিকে গেলেন তিনি।

এশিয়া কাপের জন্য আজ বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হজ পালন শেষে দেশে এসেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। তার জন্যই মূলত অপেক্ষায় ছিল দল ঘোষণা।

গত সোমবার ৩১ সদস্যের প্রাথমিক দল নিয়ে প্রস্তুতি পর্ব শুরু করেন নতুন কোচ স্টিভ রোডস। এরপর গত কয়েকদিন ধরে চলে যাচাই-বাছাইয়ের পর্ব।

আগামী কয়টা দিন সেরা ১৫ জনকে নিয়ে চলবে মূল প্রস্তুতি।

দলে তরুণ খেলোয়াড় হিসেবে ডাক পেয়েছেন নাজমুল হাসান শান্ত, মেহেদী হাসান মিরাজ, আরিফুল হক ও নাজমুল ইসলাম অপু।

এছাড়াও অস্ত্রোপচারের সময় পিছিয়ে এশিয়া কাপের দলে আছেন সাকিব আল হাসান।

আয়ারল্যান্ডে ‘এ’ দলের হয়ে ভালো খেলার পুরষ্কার পেয়েছেন মোহাম্মদ মিথুন। দলে জায়গা হয়েছে তারও।

এছাড়াও গত ওয়েস্ট ইন্ডিজ সফরে ভালো পারফর্ম করায় এশিয়া কাপের দলে টিকে থাকলেন তরুণ পেসার আবু হায়দার রনি।

১৫ সদস্যের দল :

মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান ও আবু হায়দার রনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930