সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

পাঁচ ছবিতে আইরিন

বিনোদন প্রতিবেদক :


আইরিনের ভাবনার পুরোটাই চলচ্চিত্র। নতুন নতুন গল্প ও চরিত্রে কাজের জন্য মুখিয়ে থাকেন এই চিত্রনায়িকা। এরইমধ্যে তিনি নতুন পাঁচটি ছবির শুটিং শেষ করেছেন। চলচ্চিত্রগুলো হচ্ছে বুলবুল জিলানীর ‘রৌদ্র্র ছায়া’, শফিকুল ইসলাম সোহেলের ‘ভোলা’, অরণ্য পলাশের ‘গন্তব্য’, সাইফ চন্দনের ‘টার্গেট’ ও অনন্য মামুনের ‘আহারে জীবন’। এই চলচ্চিত্রের গল্পের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।আইরিন বলেন, ‘আমি চলচ্চিত্রের মানুষ। আমার ভাবনার অহর্নিশ চলচ্চিত্র। এরইমধ্যে বেশকিছু ভালো গল্পের ছবিতে কাজ করেছি। মুক্তি প্রতীক্ষিত পাঁচটি চলচ্চিত্রেরই কাজ পুরোপুরি শেষ। এখন অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি চলচ্চিত্রগুলো মুক্তির। কারণ একজন শিল্পী হিসেবে শুধু দিনের পর দিন শুটিংই করে গেলাম, কিন্তু চলচ্চিত্রগুলো মুক্তি পেলো না, এমনটি হলে নিজের ভেতর থেকে শান্তি পাই না। আমার দর্শক তো আমার অভিনীত চলচ্চিত্রগুলো পর্দায় দেখতে চান। তাই চলচ্চিত্রগুলো যাদের, তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে শিগগিরই এগুলো মুক্তির উদ্যোগ নেবার জন্য।’

এদিকে আজ আইরিনের জন্মদিন। নিজের মতো করেই দিনটি কাটবে নায়িকার। তিনি জানিয়েছেন, জন্মদিন এলে নিজের ছেলেবেলাটা খুব মিস করেন। আইরিন আরও বলেন, ‘যশোর নওয়াপাড়ায় কেটেছে আমার ছেলেবেলা। জন্মদিন এলেই সেইসব দিনগুলোতে ফিরে যেতে মন চায় বারবার। ফেলে আসা সেইসব দূরন্ত দিনগুলো খুব ফিরে পেতে ইচ্ছে করে। জন্মদিনে সবার কাছে দোয়া চাই যেন ভালো থাকি, সুস্থ থাকি। আর দর্শককে ভালো ভালো গল্পের চলচ্চিত্র যেন উপহার দিতে পারি।’

উল্লেখ্য, আইরিন অভিনীত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো হচ্ছে দেবাশীষ বিশ্বাসের ‘ভালোবাসা জিন্দাবাদ’, দেলোয়ার জাহান ঝন্টুর ‘টাইম মেশিন’, আলভী আহমেদের ‘ইউটার্ন’, সাইফ চন্দনের ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, এস এ হক অলিকের ‘এক পৃথিবী প্রেম’, সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়ম-ের ‘শেষ কথা’, আবু সাইয়ীদের ‘একজন কবির মৃত্যু’ ও আকাশ আচার্য্যর ‘মায়াবিনী’।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930