সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

গায়ে জ্বর থাকলে গোসল করা কি ঠিক?

স্বাস্থ্য ডেস্ক : 


জ্বর হলে গায়ে মোটা কাঁথা কিংবা কম্বল জড়িয়ে শুয়ে থাকলেই আরাম লাগে। জ্বর নিয়ে কেউ গোসল করতে চান না। অনেকেই মনে করেন, জ্বর হলে গোসল করা ঠিক নয়। কিন্তু কখনও কখনও চিকিৎসকরাও জ্বর হলে গোসল করার পরামর্শ দেন। এতে শরীর শান্ত ও ঠাণ্ডা হয়।

বিশেষজ্ঞদের মতে, জ্বর হলে সারা গায়ে পানি দিতে না চাইলে শুধু মাথাও ধুয়ে ফেলতে পারেন। কিন্তু এরপরই ভালভাবে মাথা মোছা উচিত। কারণ চুল ভেজা থাকলে শরীর আরও খারাপ হয়ে যেতে পারে।

জ্বরের সময় সারাক্ষন মোটা কম্বল জড়িয়ে শুয়ে থাকলে শরীরের তাপমাত্রা কমবে না।বরং শরীর আরও গরম হয়ে উঠতে পারে।গোসল করলে শরীরের তাপমাত্রা কমতে সাহায্য করবে। কিন্তু তার মানে এই নয় যে, জ্বর হলে ওষুধ খেতে হবে না।বরং জ্বর হলে তাপমাত্রা কমাতে ওষুধ খাওয়ার পাশাপাশি গোসল করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।তারা বলছেন, সাধারণ জ্বর হলে গোসল করা যাবে কিন্তু সব ধরনের জ্বরে গোসল করা ঠিক নয়। যেমন- সার্জারির পর যদি কারও জ্বর হয় তাহলে অবশ্যই গোসল করা ঠিক নয়।

জ্বরে গোসল করলে তা শুধু শরীরে আরামই দেয় না, তাপমাত্রাও কমায়। জ্বর হলে দুই ভাবে গোসল করা যায়।

১. স্পঞ্জ গোসল : এটা শিশু এবং অল্পবয়সী ছেলেমেয়েদের জন্য প্রযোজ্য। কারণ তারা নিজেরা গোসল করতে পারে না। জ্বর হলে এসব শিশুদের বারবার তোয়ালে বা কাপড় ভিজিয়ে গা স্পঞ্জ করে দেওয়া উচিত।

২. যদি শীত শীত অনুভব না হয় তাহলে বড়রা বাথটবে কিংবা স্বাভাবিক ভাবে গোসল করতে পারেন।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930