সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

লক্ষ্মীপুরে ইসলামী ব্যাংকের বৃক্ষ বিতরণ

নিজস্ব প্রতিবেদক :


“ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড” চন্দ্রগঞ্জ শাখার (লক্ষ্মীপুর) পল্লী উন্নয়ন প্রকল্প কর্মসূচির আওতায় বৃক্ষ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে চন্দ্রগঞ্জ রাজমুকুট কমিউনিটি সেন্টারে এক সূধী সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, চন্দ্রগঞ্জ শাখার ব্যবস্থাপক আব্দুর রহিম (এভিপি)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইসলামী ব্যাংকের নোয়াখালী অঞ্চলের হেড অব জোন রোকন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, চন্দ্রগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল কুদ্দুছ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাছির উদ্দিন প্রমুখ।

সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই” এই স্লোগানের মধ্যদিয়ে অনুষ্ঠিত আলোচনায় ব্যাংকের বিপুল সংখ্যক নারী ও পুরুষ গ্রাহকবৃন্দ অংশ নেন। পরে গ্রাহকদের মধ্যে ফলদ, বনজ ও ওষুধি বিভিন্ন ধরণের গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930