সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

সারারাত গান গায় মাছ, ডাঙা থেকে শোনা যায়!

এক্সক্লুসিভ ডেস্ক :

মাছও গান করে, এটা কি আপনাদের জানা ছিল। ক্যালিফোর্নিয়ায় কিছু হাউসবোট- গভীর রাতে বাসিন্দারা একটি অদ্ভুত আওয়াজ শুনতে পান। জলের গভীর থেকে আসা আওয়াজটা এতটাই গোলমেলে ছিল অনেকে এটাকে ভিনগ্রহের প্রাণীদের বচসা ভেবেছিলেন।

পরে জানা যায় জলের তলা থেকে যে আওয়াজটা আসছিল সেই আওয়াজটা হলো ‘মিডশিপম্যান’ নামের একটি মাছের। সারা রাত ধরে যে আওয়াজটা শোনা যায় সেটা আসলে মাছের সংগীত বলে চিহ্নিত করা হয়েছে।

জীববিজ্ঞানীদের মতে এই গানটা আসলে মিলনের আহ্বান। এই আওয়াজ বেশি করে শোনা যায় প্রজনন ঋতুতেই। বিজ্ঞানীরা প্রায় তিন দশক ধরে এই গবেষণা করছেন। ‘জার্নাল অফ কারেন্ট বায়োলজি’-তে প্রকাশিত একটি রিপোর্টে মার্কিন বিজ্ঞানীরা জানিয়েছেন এই সংগীতের পেছনে যে হরমোন কাজ করে তা দুষ্প্রাপ্য নয়। এই গানটা গায় পুরুষ মাছ।
বিজ্ঞানী অ্যান্ড্রু বাসের মতে, গান গাইতে সক্ষম স্ত্রী মাছও। শরীরের ভেতরে থাকা বায়োলজিক্যাল ঘড়ি গানের সুর তাল নির্ণয় করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930