সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বিয়ের দাবিতে প্রেমিকের দোকানে প্রেমিকার অনশন! অত:পর…

আকাশবার্তা ডেস্ক : 


নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউপির বড়ময়না গ্রামের মজিবুর রহমানের মেয়ে রিমা খাতুন নামের এক প্রেমিকা বিয়ের দাবিতে প্রেমিক মাসুদের ওয়ালিয়া বাজারে ব্যবসা প্রতিষ্ঠান ফ্লেক্সিলোডের দোকানে অনশন করেছে। প্রেমিক মাসুদ একই ইউনিয়নের হাগড়াগাড়ি গ্রামের আনিস বিশ্বাসের ছেলে ও তার ঘরে অন্তঃস্বত্ত্বা স্ত্রীও রয়েছে। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুর থেকে বিয়ের দাবিতে প্রেমিকের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ধ্যা পর্যন্ত অনশন করে প্রেমিকা পরে রাতে তাদের বিয়ে সম্পন্ন হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোবাইল ফোনের মাধ্যমে প্রেমিক মাসুদের সঙ্গে গত ৩ বছর যাবৎ তাদের প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়। বিয়ের প্রলোভন দেখিয়ে এর মধ্যে বেশ কয়েক বার তাদের দেখাও হয়েছে। হঠাৎ গতকাল মেয়ের বাসা থেকে বিয়ের চাপ দিলে প্রেমিকা বিয়ের দাবিতে প্রেমিক মাসুদের দোকানে হাজির হয়। এ সময় মাসুদ দোকান থেকে পালিয়ে যায়।

পরে অবস্থা বেগতিক দেখে স্থানীয় ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমানের নিকটে গেলে সন্ধ্যায় ছেলে ও মেয়ে দুই পরিবারের সদস্য ও স্থানীয় নেতৃবর্গকে নিয়ে ওয়ালিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে এক মিটিং করেন চেয়ারম্যান। এতে দুই পক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ছেলে ও মেয়ের বিয়ের সিদ্ধান্ত দেন ইউপি চেয়ারম্যান ও নেতৃবর্গ। পরে রাত ১২টার দিকে স্থানীয় আ.লীগ নেতা শাকিবের বাড়িতে এই প্রেমিক-প্রেমিকার বিয়ে হয়।

এ ব্যাপারে ওয়ালিয়া ইউপির চেয়ারম্যান আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলে-মেয়ে ও তাদের পরিবার মিটিংয়ে সকলের সিদ্ধান্ত মোতাবেক তাদের বিয়ে দেয়ার জন্য দুই পরিবারকে বলা হয়েছে এবং রাতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031