মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

লক্ষ্মীপুরে হঠাৎ নেতা হামজা ইয়াবাসহ ধরা

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরে আমির হামজা ওরফে নিলয় (২৮) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায় পুলিশ।
এরআগে বুধবার (১২ সেপ্টেম্বর) রাতে চন্দ্রগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে সদরের মান্দারী বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।

এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। হামজা উপজেলার মান্দারী ইউনিয়নের রতনপুর গ্রামের মো. আলী হোসেনের ছেলে। তার কোন রাজনৈতিক পদপদবী নেই। তবে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ছবিসহ ব্যানার পেস্টুন প্রচার করে হঠাৎ নেতা বনে যান হামজা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাজী আনোয়ার হোসেন ফোর্স নিয়ে মান্দারী বাজারে অভিযানে যায়। ইয়াবা বিক্রির সময় বাজারের সিএনজি স্ট্যান্ড থেকে হামজাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এদিকে উপজেলার রতনপুর মহিলা দাখিল মাদ্রাসা সড়কের আশপাশে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের একাধিক নেতার ছবিসহ হামজার বেশ কিছু ব্যানার, ফেস্টুন ও পোস্টার দেখা যায়।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মী জানান, ব্যক্তিস্বার্থে কিছু নেতা নিলয়ের মতো লোকদের ব্যবহার করে আসছে। তাদের দিয়ে মান্দারীসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা, চোরাচালান, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অসামাজিক কার্যক্রম করছে। আবার ওই নেতাদের ছবিসহ ব্যানার ও পোস্টার প্রচার করে এলাকায় নিজেদেরকে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী হিসাবে দাবী করছে তারা। এভাবে দলীয় সাইনবোর্ড ব্যবহার করে এলাকায় তারা বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আমির হামজা ওরফে নিলয়ের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০