বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

আমার খোলামেলা ছবি মায়ের কাছে পাঠানো হয়েছিল : রাধিকা

 বিনোদন ডেস্ক :


রাধিকা আপ্তে। বলিউডের বড় পর্দায় প্রায়ই তাকে খোলামেলা দৃশ্যে অভিনয় করতে দেখা যায়। ব্যক্তি জীবনেও অনেকটা খোলমেলাই কথা বলেন এ অভিনেত্রী। বেশ কয়েকবার নগ্ন দৃশ্য ভাইরাল হওয়ার পর তা নিয়ে স্পষ্ট ভাষায় প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু অভিনেত্রীর খোলামেলা দৃশ্যের একটি অংশ নাকি একবার তাঁর মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল! সম্প্রতি প্রকাশ্যে এ নিয়ে মুখ খুলেছেন রাধিকা।

২০১৫-র ঘটনা। সে সময় অনুরাগ কাশ্যপের শর্ট ফিল্ম ‘ম্যাডলি’ থেকে রাধিকার খোলামেলা দৃশ্য ভাইরাল হয়েছিল। রাধিকার কথায়, ‘‘আমার খোলামেলা দৃশ্য যে লিক হয়েছে আমি জানতাম না। আমার মায়ের কাছে কেউ সেটা পাঠিয়েছিল। মা আমাকে বলেছিল। আমি এতটাই অবাক হয়েছিলাম যে বলে বোঝাতে পারব না।’’

তিনি আরও জানান, প্রথমবার মায়ের কাছ থেকে নিজের খোলামেলা দৃশ্য ফাঁস হওয়ার কথা জেনেছিলেন। দ্বিতীয়বার জেনেছিলেন বাড়ির ড্রাইভারের কাছ থেকে। ওই সময় অনেকটাই ভেঙে পড়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ট্রোলডও হতে হয় তাঁকে। কিন্তু পরে আর এ সব মনে রাখেননি।

কিছুদিন আগে ‘পার্চড’ ছবিতে রাধিকার খোলামেলা দৃশ্য নিয়েও তোলপাড় হয় সোশ্যাল মিডিয়ায়। তবে এ সবে বিশেষ পাত্তা দিতে রাজি নন রাধিকা। কারণ তিনি মনে করেন, ‘‘আমি যাই করি না কেন, সেটা নিয়ে লোকে কথা বলবেই।’’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১