বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

আজ বিশ্ব হার্ট দিবস

আন্তর্জাতিক ডেস্ক :


আজ ২৯ সেপ্টেম্বর। বিশ্ব হার্ট দিবস। বিশ্বের ১৯৪টি দেশের সঙ্গে বাংলাদেশও দিবসটি যথাযথ মর্যাদায় পালন করছে। ২০০০ সাল থেকেই এদেশে দিবসটি যথাযথভাবে পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এরমধ্যে রয়েছে- র‌্যালি, আলোচনা সভা ও সেমিনার। এবার দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘মাই হার্ট, ইওর হার্ট’।শনিবার সকালে মিরপুর স্টেডিয়ামে সাইকেল র‌্যালির আয়োজন করেছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ। দুপুর সাড়ে ১২টায় হাসপাতাল মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। এছাড়া ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল সকাল সাড়ে ৮টায় সেমিনার ও সকাল ১০টায় র‌্যালি অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন।

দিবসটি উপলক্ষে শনিবার সকাল ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর কার্ডিওলজি বিভাগ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব কার্ডিওলজি, বিএসএমএমইউ-এর উদ্যোগে এ ব্লকের সামনে থেকে একটি র‌্যালি বের করা হবে। এছাড়া সকাল ১০টায় এ ব্লকের দ্বিতীয় তলার অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান এবং একই স্থানে সকাল সাড়ে ১১টায় ‘মাই হার্ট, ইউর হার্ট’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হবে। এ বছর যুক্তরাজ্যের ইম্পিরিয়াল কলেজের সঙ্গে যুক্ত হয়ে দিবসটি পালন করছে বিএসএমএমইউ।

উদ্বোধনী অনুষ্ঠানে ও র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। বৈজ্ঞানিক সেমিনারে ‘মাই হার্ট, ইউর হার্ট’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জাহানারা আরজু। ‘ম্যানেজমেন্ট অব হাইপারটেনশন উয়িথ পাওয়ার অ্যান্ড প্রোটেকশন: রোল অব দ্য মাস্টার সারটান’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ রায়হান মাসুম মন্ডল।

বর্তমান বিশ্বে হৃদরোগকে একনম্বর ঘাতকব্যাধি হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিবছর ১ কোটি ৭৩ লক্ষ মানুষের মৃত্যু হয় এই রোগে। আশঙ্কা করা হচ্ছে ২০৩০ সাল নাগাদ এই সংখ্যা বেড়ে দাঁড়াবে ২ কোটি ৩০ লাখে। অথচ হৃদরোগের ভয়াবহতার ব্যাপারে সেইভাবে প্রচারণা নেই।

পরিসংখ্যানে দেখা গেছে, শিশু এবং নারীরাই বেশি হৃদরোগের ঝুঁকিতে থাকে। সে কারণেই বারবার শিশু ও নারীর ওপর বিশেষ দৃষ্টি দেওয়ার কথা বলে থাকেন বিশেষজ্ঞ চিকিত্সকগণ। তাদের মতে, এই রোগ থেকে বাঁচতে হলে গোটা জীবন ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। হার্ট সুস্থ রাখার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে।

গবেষকরা জানিয়েছেন, প্রতিবছর বিশ্বে মোট রোগীর মৃত্যুর মধ্যে ২৯ ভাগ হার্টের রোগে মারা যায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০