বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়

লাইফস্টাইল ডেস্ক : 


গত বছরের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র আয়োজন নিয়ে কম আলোচনা-সমালোচনা হয়নি। এবারও বিতর্ক পিছু ছাড়ছে না সুন্দরী প্রতিযোগিতার এই আয়োজনের।গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’। চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ ১০ প্রতিযোগী হলেন- নিশাত নাওয়ার সালওয়া, মনজিরা বাশার, ইশরাত জাহান সাবরিন, স্মিতা টুম্পা, আফরিন সুলতানা লাবণী, সুমনা নাথ অনন্যা, নাজিবা বুশরা, জান্নাতুল মাওয়া, শিরীন শিলা ও জান্নাতুল ফেরদৌস ঐশী।কিন্তু দুই প্রতিযোগীর হাস্যকর উত্তর নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। এবারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। দ্বিতীয় হয়েছেন ‌নিশাত মাওয়া সালওয়া। তৃতীয় হয়েছেন না‌জিবা বুশরা।

বিচারক খালেদ আহমেদ সুজন প্রতিযোগী আফরিন সুলতানা লাবণীর কাছে জানতে চান, H2O মানে কি? উত্তরে লাবণী কিছু বলতে না পারলে খালেদ আহমেদ সুজন বলে দেন, H2O মানে হলো পানি। এরপর লাবণী বলেন, স্যার H2O নামে একটা রেস্টুরেন্ট আছে ধানমন্ডিতে। এরপর সুজন বিরক্ত হয়ে বলেন, H2O মানে রেস্টুরেন্ট এটা জানি, কিন্তু H2O মানে পানি এটা জানি না ভেরি স্যাড।এরপর বিচারক ইমি প্রশ্ন করেন সুমনা নাথ অনন্যাকে।

শুরুতেই ইমি বলেন, ‘আমি ইন্টেলেকচুয়াল প্রশ্ন করতে পারি না। এখানে সব গর্জিয়াস লেডিরা দাঁড়ানো, এখানে ইন্টেলেকচুয়াল প্রশ্ন করা ঠিক হবে না। আমি একেবারে ইজি একটা প্রশ্ন করবো সেটা হচ্ছে, তোমাকে যদি তিনটা উইশ দেয়া হয়, নিজের জন্য একটা উইশ করতে পারবে, অথবা ফ্যামিলির জন্য একটা উইশ করতে পারবে অথবা দেশের জন্য একটা উইশ করতে পারবে। তুমি এই তিনটা থেকে কোন উইশটা পছন্দ করবে? যে উইশটা পছন্দ করবে সে উইশটা কি?’

উত্তরে সুমনা নাথ অনন্যা বলেন, ‘অ্যাট ফার্স্ট আমি প্রথমে যেটা উইশ করতে চাই সেটা আমার কান্ট্রির জন্য। বাংলাদেশে অনেক বড় সি-বীচ রয়েছে কক্সবাজার, দ্বিতীয় সুন্দরবন রয়েছে ও অনেক অনেক পাহাড় পর্বত রয়েছে। আমি এই গুলোকেই উইশ করবো।’ এমন জবাব শুনে ইমিও খানিকটা বিরক্ত হন যা, তার এক্সপ্রেশন দেখেই বোঝা যায়।ফাইনালে চূড়ান্ত বিজয়ী আগামী ৭ ডিসেম্বর চীনে মূল পর্বে যোগদানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সেখানে ৮ ডিসেম্বর থেকে প্রতিযোগিতা শুরু হবে।

সূত্র : আরটিভি অনলাইন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১