শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ক্যারিয়ারের শেষ ম্যাচে গেইলের সেঞ্চুরি!

স্পোর্টস ডেস্ক :


কিংবদন্তি শেষ করলেন তার নিজস্ব স্টাইলেই। নিজের ঘরোয়া দল জ্যামাইকার হয়ে লিস্ট ‘এ’ (৫০ ওভারের ম্যাচ) ক্যারিয়ারের শেষ ম্যাচে সেঞ্চুরি উদযাপন করলেন ক্রিস গেইল। খেলেন ১২২ রানের ঝলমলে এক ইনিংস।

ক্যারিবীয় রিজিওনাল সুপার ৫০ ক্ল্যাশে কেনিংসটন ওভালে বার্বাডোজের মুখোমুখি হয় জ্যামাইকা। আর সেখানেই তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান গেইল।

গেইলের সেঞ্চুরির ওপর ভর করে তার দল জ্যামাইকাও ৩৩ রানে জয় পায়। ১১৪ বলে এই দানব ব্যাটসম্যান ১০টি চার ও ৮টি ছক্কায় নিজের ইনিংস সাজান। জ্যামাইকার ২২৬ রানের জবাবে ১৯৩ রানে গুটিয়ে যায় বার্বাডোজ।

ম্যাচ সেরা নির্বাচিত হওয়া গেইল এদিন ১০ ওভার বল করে মাত্র ৩১ রানে একটি উইকেটও তুলে নেন।

এরআগে ক্যারিয়ারের শেষ ম্যাচ ঘোষণা দেওয়ায় ম্যাচের শুরু দু’দলের ক্রিকেটাররা তাকে গার্ড অব অর্নার প্রদর্শন করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০