সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

লক্ষ্মীপুরে পুস্তক বিক্রেতা সমিতির মানববন্ধন

আকাশ বার্তা ডেস্ক :

লাইব্রেরী ব্যবসার পরিপন্থী শিক্ষা সংক্রান্ত ২০১৬ ধারা সংশোধন ও তৈরিকৃত অনুশীলন বই বিক্রির সুযোগ দেওয়ার দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে পুস্তক প্রকাশক ও বিক্রেতা ব্যবসায়ী সমিতি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৬ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। জেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অংশ নেন জেলার ৫টি উপজেলার শতাধিক পুস্তক ব্যবসায়ী।
জেলা সভাপতি আব্দুল্যাহ আল মাহমুদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি মাহমুদল হাসান মামুন, সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ প্রমুখ।
এ সময় সমিতির নেতৃবৃন্দ বলেন, লাইব্রেরী ব্যবসার পরিন্থী কিছু ধারা-উপধারা করা হয়েছে তা ব্যবসার জন্য হুমকি। এসব ধারা বাতিল করে গাইড বই ছাড়া ব্যবসায়ীদের তৈরি করা অনুশীলন বই বিক্রি করার দাবি জানান তারা। এই অনুশীলন বই গরীব শিক্ষার্থীরা অল্প মূল্যে ক্রয় করতে পারবে। এ সময় মানববন্ধনে আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর সকল বই দোকান বন্ধের ঘোষণা দেন সমিতির নেতারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930