সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

একটি মিষ্টি আলুর ওজন ৮ কেজি!

আকাশবার্তা ডেস্ক :


একটি মিষ্টি আলুর ওজন প্রায় ৮ কেজি! যা কিনা দেশের আর কোথাও এমনটা শোনা যায়নি। বয়স্ক অনেকেই বলেন, তারা কখনো দেখেননি। এমনকি শোনেননি এত বড় মিষ্টি আলু। কৃষি অফিসের কর্মকর্তাগন আশ্চর্য হন। আশ্চর্য হলেও সত্য। ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার নাটেশ্বর গ্রামে। বুধবার (১৮অক্টোবর) জমি থেকে আলু উঠানোর পর এলাকায় বেশ আলোচনা শুরু হয়েছে। কৃষকের বাড়িতে এত বড় আলু দেখতে লোকজন ছুটে যাচ্ছেন।

নাটেশ্বর গ্রামের কৃষক বেলায়েত হোসেন বাড়ির সামনে নিচু জমি বালু মাটি দিয়ে ভরাট করেন। সেখানে সে বিভিন্ন প্রজাতির সব্জী চাষ করেন। এরই সাথে সিন্ধি প্রজাতির (লাল) মিষ্টি আলু রোপন করেন। ৬ মাস পর আলু উঠাতে গিয়ে দেখেন, একটি আলু অনেক বড়, যার ওজন হয়েছে ৭ কেজি ৭ শত গ্রামের বেশি। আরো কিছু আলু হয়েছে তা আকারে ছোট।

এ ব্যাপারে উপজেলা উপসহকারি কৃষি অফিসার (নাটেশ্বর ব্লকের) মমতাজ মহল বিষয়টি নিশ্চিত করে বলেন, সাধারনত এক দেড় কেজি ওজেেনর মিস্টি আলু হয়। এত বড়হ য় এটা আমাদের জানা নেই। বেলায়েত হোসেনের এই মিস্টি আলু এলাকার লোকজন গিয়ে দেখছে। জেলা কন্দাল ফসল গবেষনা ইন্সটিউিট এর কর্মকর্তাদের সাথে কথা বলেছি। বিষয়টি নিয়ে তার দেখবেন। তাদের তথ্য মতে ২ কেজির বেশি বড় আলু তাদের তথ্য নেই। বিষয়টি নিয়ে তারা গবেষণা করবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930