বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

ভক্তদের চমকে দিলেন চঞ্চল-জয়া

বিনোদন ডেস্ক : 


প্রযোজক জয়া যেন প্রথম চলচ্চিত্রে সাফল্য পেতে মরিয়া। প্রচারণায় নানা অভিনব কৌশল প্রদর্শন করে দর্শকদের কানে পৌঁছে দিচ্ছেন ‘দেবী’ চলচ্চিত্রের মুক্তির খবর। মুক্তির দু’দিন আগে তাই ভক্তদের চমকে দিলেন তারা।

১৭ অক্টোবর রাত ১০টায় মাছরাঙা টেলিভিশনের পর্দায়  সংবাদ পাঠক হিসেবে আবির্ভূত হন চঞ্চল চৌধুরী এবং জয়া আহসান। রাত ১০টার মাছরাঙা সংবাদ-এর পুরোটা সময় জুড়ে খুব সাবলীলভাবে পেশাদার সংবাদ পাঠকের মতই তারা সংবাদ পরিবেশন করেন।

এ প্রসঙ্গে জয়া আহসান বলেন, “আমাদের মার্কেটিং কনসালটেন্টের পরিকল্পনা অনুযায়ীই আমরা সবাই মিলে সংবাদ পাঠের বিষয়টি চূড়ান্ত করি। মাছরাঙা টেলিভিশনের সংবাদ বিভাগের দল বেশ গোছানো। আমাকে কোনো ধরনের দুশ্চিন্তাই করতে হয়নি। তাছাড়া বরাবরই আমি বিশ্বাস করে এসেছি সংবাদ কক্ষের এ জায়গাটি বেশ সম্মানের, বেশ পবিত্র। তাই যেন তেন ভাবে সংবাদ পড়তে চাইনি। যথেষ্ট মানসিক প্রস্তুতি নিয়েই নিউজ রুমে গিয়েছি। সবার আশীর্বাদ আমার সাথে ছিল, তাই ভালোভাবেই হয়তো উতরে যেতে পেরেছি। এখন ভাবছি, যখন কেউ আর আমার অভিনয় দেখতে চাইবে না, তখন সংবাদ পাঠ করে নতুন পেশায় যোগ দেবো। হা হা হা।”

চঞ্চল চৌধুরী বলেন, “সংবাদ পাঠের পরিকল্পনাটি বেশ অভিনব। কারণ চলচ্চিত্র প্রচারণার জন্য প্রচলিত মাধ্যমগুলোর পাশাপাশি সংবাদ পাঠের বিষয়টি আমার নিজেরও কখনো মাথায় আসেনি। সংবাদকর্মীরা দায়িত্বশীলতার সাথে জনগণের জন্য প্রতিনিয়ত সংবাদ তৈরি করেন, সংবাদ পাঠকরাও সে দায়িত্ব থেকে নিজেদের আসনে বসে ক্যামেরায় চোখ রেখে সংবাদ পড়েন। এতদিন বিষয়গুলো দেখে এসেছি, এবার স্বশরীরে অনুধাবন করলাম। এই অভিজ্ঞতা কখনো ভুলবার নয়। মাছরাঙা টেলিভিশনের সংবাদ বিভাগকে এ কারণে বিশেষ ভাবে ধন্যবাদ।”

চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, চলচ্চিত্রটি প্রচার-প্রচারণার দিক দিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। সরকারী অনুদান প্রাপ্ত চলচ্চিত্রটি হুমায়ূন আহমেদ-এর উপন্যাস ‘দেবী’ অবলম্বনে নির্মিত। প্রথমবারের মতো বড়পর্দায় এ লেখকের জনপ্রিয় চরিত্র ‘মিসির আলী’ আসছেন, এ নিয়েও দর্শকের আগ্রহের কমতি নেই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১