সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির (২০১৭-১৮) নির্বাচন বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামীলীগের ৫ জন, বিএনপির ৬ জন ও জামায়াত সমর্থিত ২ জনসহ ১৩ জন নির্বাচিত হন।
সমিতির নিজস্ব কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধ্যায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
সভাপতি পদে নির্বাচিত হন, আওয়ামীলীগের অ্যাডভোকেট মো. জসীম উদ্দিন, সহ-সভাপতি পদে বিএনপির অ্যাডভোকেট নুরউদ্দিন বাবুল ও জামায়াতের বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক পদে আওয়ামীলীগের অ্যাডভোকেট নুরুল হুদা পাটোয়ারী, সহ-সম্পাদক পদে আওয়ামীলীগের মনোয়ার আহমদ চৌধুরী, বিএনপির খায়ের আলম, পাঠাগার সম্পাদক পদে বিএনপির মো. মোর্শেদ আলম শিপন।
সমিতির ২৪২ জন সদস্যের মধ্যে ২৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরআগে সমিতির ১৩টি পদের মধ্যে ছয়টি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এর মধ্যে সদস্য পদে আওয়ামীলীগ সমর্থিত মো. জিয়াউর রহমান, রেজাউল করিম রাজু, বিএনপি সমর্থিত মো. ফিরোজ উদ্দিন, মুনতাসিরুল হোসেন (মুন্নৃ), জামায়াত সমর্থিত সুফিয়ান কামাল শামীম ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিএনপি সমর্থিত শাহাদাত হোসেন বাবলু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন, আইনজীবী জহর লাল ভৌমিক, শামছুদ্দিন পাটোয়ারী ও মো. আব্দুল গফুর।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930