মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

টাইব্রেকারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :


অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (০১নভেম্বর) প্রথম সেমিফাইনালে নির্ধারিত সময়ে ১-১ গোলে ম্যাচ ড্র হওয়ার পর টাইব্রেকারে ৪-২ গোলে জয় পায় বাংলাদেশ।

মিডফিল্ডার পাত্রে হার্শ শৈলাসের দূরপাল্লার শট গোলরক্ষক মেহেদী হাসানকে বোকা বানিয়ে জালে জড়ালে সপ্তদশ মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে সফল স্পট কিকে বাংলাদেশকে সমতায় ফেরান বদলি ফরোয়ার্ড আশিকুর রহমান। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো বল ডি বক্সের মধ্যে রাসেল আহমেদ নিয়ন্ত্রণে নেওয়ার সময় ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

আগামী ৩ নভেম্বর শিরোপার লড়াইয়ে নামবে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ কে জানা যাবে পাকিস্তান ও নেপালের দ্বিতীয় সেমিফাইনাল শেষে। সবশেষ ২০১৫ সালে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০