সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে স্মার্টকার্ড গ্রহিতাদের সেবা দিলো অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্ট

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহকারী ভোটারদের নাগরিক সেবা দিলো অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্ট। লক্ষ্মীপুর-৩ (সদর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ঢাকা মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও ট্রাস্টের চেয়ারম্যান অধ্যক্ষ এম এ সাত্তারের নির্দেশে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ কর্মসূচি পালন করা হয়।

‘মানুষ মানুষের জন্য, আত্মমানবতার সেবায় নিয়োজিত অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্ট’ এ স্লোগানে শনিবার (৩রা নভেম্বর) দিনব্যাপী সদর উপজেলার কুশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি পালন করা হয়।

এদিন স্মার্টকার্ড সংগ্রহে ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসুস্থ্য ও বৃদ্ধ নারী-পুরুষদের যাতায়াতের জন্য বিনামূল্যে ট্রাস্টের পক্ষ থেকে অটোরিক্সা দেওয়া হয়। এছাড়াও প্রচন্ড গরমে তৃষ্ণার্ত নাগরিকদের সেবায় স্মার্টকার্ড বিতরণ কেন্দ্রের পাশে ক্যাম্প করে বিনামূল্যে শরবত ও বিস্কুট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ট্রাস্টের প্রতিনিধি ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সামছুদ্দিন সাজু, আবদুস সাত্তার, মোমিন মেম্বার, নাজিম উদ্দিন প্রমুখ।

জানা গেছে, উপজেলার ১২টি ইউনিয়নে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের সাথে মিল রেখে অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্ট এ কর্মসূচি চলমান রাখা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031