বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

আ.লীগের মনোনয়নপত্র নিলেন চিত্রনায়িকা কবরী

বিনোদন ডেস্ক :


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলেছেন চিত্রনায়িকা সারাহ বেগম কবরী। ম‌নোনয়ন পে‌লে এবার ঢাকা ১৭ আসন থেকে নির্বাচন করতে চান তিনি।

শনিবার (১০নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এসে ফরম সংগ্রহ করেন কবরী। এসময় তিনি বলেন, ঢাকা-১৭ আসন থেকে আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করছি।

প্রসঙ্গত, চিত্রনায়িকা সারা বেগম কবরী ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ওই আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করেন এ কে এম শামীম ওসমান।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জন্মগ্রহণ করেন কবরী। তার শৈশব ও কৈশোর কেটেছে চট্টগ্রাম নগরীতে। কবরীর আসল নাম মীনা পাল। বাবা কৃষ্ণ দাস পাল আর মা লাবণ্য প্রভা পাল।

১৯৬৪ সালে সুভাষ দত্তের পরিচালনায় ‘সুতরাং’ সিনেমার নায়িকা হিসেবে কবরীর অভিনয় জীবনের শুরু। এরপর তিনি অভিনয় করেছেন ‘হীরামন’, ‘ময়নামতি’, ‘চোরাবালি’, ‘পারুলের সংসার’, ‘বিনিময়, ‘আগন্তুক’সহ জহির রায়হানের তৈরি উর্দু সিনেমা ‘বাহানা’।

তিনি ভারতের চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের সিনেমা ‘তিতাস একটি নদীর নাম’সহ বহু চলচ্চিত্রে অভিনয় করে বাংলা সিনেমার জগতে উজ্জল হয়ে আছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১