মঙ্গলবার ৯ই জুন, ২০২৬ ইং ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন সাবেক গভর্নর ফরাসউদ্দিন

আকাশবার্তা ডেস্ক :

রোববার বেলা ১১টার দিকে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে গিয়ে সিলেট বিভাগীয় বুথ থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন বলে ওই বুথের দায়িত্বে থাকা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রেজাউল হাফিজ জানান।

এর আগে ফরাসউদ্দিন শনিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আশা করছি দলীয় মনোনয়ন পাব এবং বিজয়ী হব। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাংলাদেশে গত দশ বছরে যে বিস্ময়কর অগ্রগতি ঘটিয়েছেন, সেটাকে আরও এগিয়ে নিতে অবদান রাখতে চাই।”

হবিগঞ্জ-৪ আসনে বর্তমানে সংসদ সদস্য আওয়ামী লীগের মাহবুব আলী। তার আগে এই আসন থেকে দীর্ঘ দিন সংসদে প্রতিনিধিত্ব করেন এনামুল হক মোস্তফা শহীদ। তিনি মন্ত্রীও হয়েছিলেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবার নির্বাচনে অংশ না নিলে এবং আওয়ামী লীগ ফের ক্ষমতায় গেলে ফরাসউদ্দিন অর্থমন্ত্রী হতে পারেন বলে অনেকে মনে করছেন।

আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের ইশারায় প্রার্থী হচ্ছেন কি না- জানতে চাইলে ফরাসউদ্দিন হেসে বলেন, “সেটা তো পেয়েছিই…!!! তবে সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার এলাকার লোক খুব করে ধরেছেন…। তারা আমাকে খুব পছন্দ করেন, ভালোবাসেন।”

নিজে নির্বাচিত হলে এবং দল ফের ক্ষমতায় এলে পরিকল্পনা কী- জানতে চাইলে বঙ্গবন্ধুর একান্ত সচিবের দায়িত্ব পালন করে আসা ফরাসউদ্দিন বলেন, “আমি অনেক আগেই আমার একটা পরিকল্পনা বা কৌশল ঠিক করে রেখেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে নিয়ে যাওয়ার যে রূপকল্প দিয়েছেন, সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতেই আমি আমার কৌশল ঠিক করেছি।

“আমি ২০৪২ সালের মধ্যে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ১৭৫২ ডলার থেকে ১৪ হাজার ডলারে নিয়ে যেতে চাই। আর সেটার জন্য ম্যাসিভ কর্মসংস্থানের ব্যবস্থা করব। ছোট-বড়-মাঝারি সব শিল্পেই ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।”

পাশাপাশি রপ্তানি আয় বাড়াতেও নানামুখী উদ্যোগ নেওয়ার কথা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়া ফরাসউদ্দিন।

“আমি দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে চাই। আর সেটা করতে হলে শেখ হাসিনার হাত শক্তিশালী করার মধ্য দিয়েই করতে হবে। গত দশ বছরে তিনি বাংলাদেশের ব্যাপক উন্নয়ন ঘটিয়ে বিশ্ব দরবারে সম্মানের আসনে বসিয়েছেন, সেটাকে আরও অগ্রসর করার মধ্য দিয়েই করতে হবে।”

তিনি বলেন, “এতোদিন অর্থনীতি নিয়ে কাজ করেছি। রাজনীতি আর অর্থনীতি একে অপরের পরিপূরক। আমি এই দুটি নিয়েই এখন কাজ করব…। এই দুটির সুন্দর মেলবন্ধনের মাধ্যমেই দেশের উন্নয়নে অবদান রাখার চেষ্টা করব।”

অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হলে তা নিতে প্রস্তুত কি না জানতে চাইলে ফরাসউদ্দিন বলেন, “সেটা নিয়ে এখনও ভাবছি না…। দেশের জন্য, মানুষের কল্যাণে, শেখ হাসিনার সঙ্গে কাজ করতে চাই। সেটা যেখানেই থাকি, যেভাবেই হোক না কেন করতে চাই।”

ফরাসউদ্দিন ১৯৪২ সালের ১৮ এপ্রিল তৎকালীন ব্রিটিশ ভারতের আসাম প্রদেশের সিলেট জেলার হবিগঞ্জ মহকুমার (বর্তমান বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার) মাধবপুরের নয়াপাড়া ইউনিয়নের রতনপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

শিক্ষা জীবন শুরু করেন রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (বর্তমান নাম) থেকে এবং স্কুল জীবন শুরু হয় গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়, ধর্মঘর থেকে তারপর কলেজ জীবন মনতলা সরকারি কলেজ এবং তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ফরাসউদ্দিন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ‘বাংলাদেশ ব্যাংক’-এর সপ্তম গভর্নর। ১৯৯৮ সালের ২৪ নভেম্বর থেকে ২০০১ সালের ২২ নভেম্বর পর্যন্ত ওই দায়িত্ব তিনি পালন করেন।

সূত্র :

সূত্র : বিডিনিউজ২৪ ডটকম

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০